1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে নিজ বাড়ি থেকে ২০০ গ্রাম হেরোইনসহ যুবক গ্রেফতার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী  প্রতিনিধি​​ রাজশাহী :
​চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গায় নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে ২০০ গ্রাম হেরোইনসহ আলী হোসেন (২৩) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।
​রোববার (০৮ মার্চ) দিবাগত রাত ১:৫০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন ১২নং চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে এই অভিযান চালানো হয়। গ্রেফতারকৃত আলী হোসেন ওই গ্রামের এবরান আলীর ছেলে।

​র‍্যাব সূত্রে জানা যায়, র‍্যাব-৫, সিপিসি-১ এর একটি আভিযানিক দল শনিবার (০৭ মার্চ) থেকে এলাকায় নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিল। রোববার রাত ১২:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব জানতে পারে যে, আলী হোসেন তার বাড়িতে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ হেরোইন মজুদ করে রেখেছে।
​সংবাদ পাওয়ার পর র‍্যাবের আভিযানিক দলটি তাৎক্ষণিকভাবে মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে আলী হোসেনের বাড়িতে হানা দেয়। অভিযানে তার হেফাজত থেকে একটি শপিং ব্যাগের ভেতর দুটি স্বচ্ছ পলিথিন প্যাকেটে রাখা বাদামী রঙের ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

​র‍্যাব-৫ জানিয়েছে, প্রতিষ্ঠালগ্ন থেকেই তারা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং মাদক নির্মূলে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট