1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০তম শাখার উদ্বোধন

​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

সরিষাবাড়ী প্রতিনিধি :

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে  জমি সংক্রান্ত বিরোদের জেরে এক  পরিবারকে প্রাণনাশের হুমকি ও জমির ফসল  নষ্ট করার অভিযোগ উঠেছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর উত্তর পাড়া  এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবার সরিষাবাড়ী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
​পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, চর হরিপুর গ্রামের মৃত নায়েব আলী মন্ডলের চার ছেলের মধ্যে সলিমুদ্দিনের সন্তান আবেদ আলী তার দাদা নায়েব আলীর কাছ থেকে ১ একর ৫২ শতাংশ জমি ক্রয় করেন। আবেদ আলী অবিবাহিত ছিলেন এবং তার মায়ের মৃত্যুর পর তিনি নিজেও মারা যান। ​ইসলামী শরীয়াহ ও উত্তরাধিকার আইন অনুযায়ী, কোনো অবিবাহিত ব্যক্তি মারা গেলে তার সম্পদের মালিক হন তার পিতা-মাতা। সে অনুযায়ী আবেদ আলীর মৃত্যুর পর তার সমস্ত সম্পদের একক মালিক হন তার পিতা সলিমুদ্দিন। পরবর্তীতে বিআরএস  রেকর্ডের সময় ওই সম্পদ সলিমুদ্দিনের দ্বিতীয় পক্ষের সন্তান আব্দুস সালামের নামে রেকর্ডভুক্ত হয়। সেই থেকে আব্দুস সালামের বংশধরেরা পৈত্রিক সূত্রে ওয়ারিশ হয়ে জমিটি ভোগদখল ও চাষাবাদ করে আসছেন।
​অভিযোগ উঠেছে, নায়েব আলী মন্ডলের আরেক ছেলে সিরাজ মন্ডলের বংশধরেরা দীর্ঘদিনের ভোগদখলীয় এই জমিতে অযৌক্তিকভাবে ভাগ দাবি করছে। সিরাজ মন্ডলের উত্তরাধিকারী জহুরুল ইসলাম তাজেল, আকরাম হোসেন ও নান্নু মিয়া সহ তাদের অনুসারীরা গায়ের জোরে জমিটি দখলের চেষ্টা চালাচ্ছে।
​ভুক্তভোগী আমানুল্লাহ (সলিমুদ্দিনের দ্বিতীয় পক্ষের উত্তরসূরী) জানান, প্রতিপক্ষরা জমিতে চাষাবাদে বাধা প্রদান করছে, ফসল নষ্ট করছে এবং তাদের পরিবারকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ​”আইন অনুযায়ী আমরা এই জমির বৈধ মালিক। কিন্তু সিরাজ মন্ডলের বংশধরেরা পেশীশক্তি খাটিয়ে আমাদের পৈত্রিক জমি দখলের পায়তারা করছে এবং আমাদের মেরে ফেলার হুমকি দিচ্ছে।”
​এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বাচ্চু মিয়া বলেন, “জমি সংক্রান্ত বিরোধ ও হুমকির বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
​চর হরিপুর এলাকায় এ নিয়ে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই বিরোধের স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট