1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০তম শাখার উদ্বোধন

নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ১৪ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে বিআরটিএ-র সহকারী পরিচালক ইন্জি: আবু নাইমের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) জামালপুর জেলা শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। ​
রোববার (১ মার্চ) দুপুর ৩ টায় জামালপুর বিআরটিএ-র সহকারী পরিচালকের কার্যালয়ে নিসআ নেতৃবৃন্দ সড়কের বর্তমান পরিস্থিতি, দুর্ঘটনারোধে করণীয় এবং চালকদের সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করেন। এ সময় জামালপুর নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) কমিটির আহ্বায়ক নুর ইসলাম আরমান, সদস্য সচিব: রাসেল মাহমুদ,​যুগ্ম আহ্বায়ক পলাশ আহমেদ,
​যুগ্ম সদস্য সচিব জুয়েল আহমেদসহ কমিটির নেতৃবৃন্দ।

​মতবিনিময় সভায় জামালপুর নিরাপদ সড়ক আন্দোলন (নিসআ) কমিটির নেতৃবৃন্ধরা দাবী করে বলেন, জামালপুর জেলায় সড়ক দুর্ঘটনা কমিয়ে আনতে বিআরটিএ-র তদারকি এবং পরিবহন মালিক-শ্রমিকদের দায়িত্বশীলতা অত্যন্ত জরুরি। বিশেষ করে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধ করা এবং চালকদের ট্রাফিক আইন সম্পর্কে প্রশিক্ষণ দেওয়ার বিষয়ে তারা বিআরটিএ-র সহযোগিতা কামনা করেন। বিআরটিএ-র সহকারী পরিচালক এবং জেলা ট্রাক সমিতির সভাপতি নিসআ-র এই উদ্যোগকে স্বাগত জানান এবং নিরাপদ সড়ক গড়ার সামাজিক আন্দোলনে সব ধরনের প্রশাসনিক ও সাংগঠনিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

​নিসআ জামালপুর জেলা শাখার সদস্য সচিব রাসেল মাহমুদ জানান, অচিরেই তারা জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সচেতনতামূলক ক্যাম্পেইন এবং ট্রাফিক আইন বিষয়ক লিফলেট বিতরণের কর্মসূচি গ্রহণ করবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট