1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময়

পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

 

নাহিদ পোরশা(নওগাঁ)প্রতিনিধি:

নওগাঁর পোরশায় আলেপনুর বেগম (৫৪) নামে এক নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট করায় আইনগত ব্যবস্থার জন্য ইউএনও বরাবর অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই নারী। ২৫ ফেব্রুয়ারী তিনি ওই অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানাগেছে, সাপাহার উপজেলার আলাদীপুর গ্রামের আব্দুর রহমানের স্ত্রী আলেপনুর পোরশা উপজেলার চকবিষ্ণুপুর মৌজার ২ একর জমি বৈধ ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হয়ে দির্ঘ্যদিন ভোগদখল ও চাষাবাদ করে আসছেন। হঠাৎ জমি নিজেদের দাবী করে চকবিষ্ণপুর গ্রামের মৃত আব্দুল হকের ছেলে হাসান আলী (৩০), শফিকুল ইসলাম (৫৫), ইমরান (৩৫) ও হোসেন (৩০) তাদের দলবল নিয়ে জমির মালিক আলেপনুরকে বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এছাড়াও উল্লেখিত ব্যক্তিরা গত ২২ ফেব্রুয়ারী ওই জমিতে বিষ প্রয়োগ করিয়া ক্ষতিসাধন করেছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে আলেপনুরের ২ একর জমিতে নতুন রোপিত বোরো ধান বিনষ্ট হয়ে প্রায় ৩ লক্ষ টাকার ক্ষতিসাধন করা হয়েছে। বিষয়টি জানতে পেয়ে ওই নারী কৃষক ২৫ ফেব্রুয়ারী সকালে ঘটনা স্থলে গিয়ে জমির ধান বিনষ্ট হয়ে গেছে বলে দেখতে পান। এমতবস্থায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও তার পরিবারের পরামর্শে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পোরশা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দায়ের করেন। এ ব্যাপারে জানতে চাইলে ইউএনও রাকিবুল ইসলাম এবিষয়ে একটি অভিযোগপত্র পেয়েছেন এবং স্থানীয় নিতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে যাছাইপূর্বক গ্রাম আদালতে মাধ্যমে মামলা নিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট