1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় পুনরায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরী আমেনা বেগমকে হত্যা নওগাঁয় সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর ফেসবুক পোস্ট: থানায় অভিযোগ পোরশায় কুষ্টিপাথরের মূর্তি উদ্ধার পোরশায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৬০হাজার টাকা জরিমানা বর্তমানে যুবসমাজ ধংশের দারপ্রান্তে…..ভয়াবহ মাদকের কারনে …….. ফেঁসে গেল যুবলীগ নেতা দিগপাইতে পরকীয়ার জেরে গৃহবধূ তিন মাসের অন্তঃসত্ত্বা রাজশাহীতে চাঞ্চল্যকর সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি জাসন গ্রেফতার চোরচক্রের নৃশংস হামলায় গরুর মালিকসহ ১২ জন আহত

রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী  প্রতিনিধি রাজশাহী:

রাজশাহী রাজশাহী মহানগরীর দামকুড়া থানার খোলাবোনা নিঝুমপল্লী এলাকায় চাঞ্চল্যকর বাহারুল ইসলাম (৫০) হত্যা মামলার প্রধান আসামিসহ চারজনকে যৌথ অভিযানে গ্রেপ্তার করেছে র‍্যাব। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত ১২টা ১০ মিনিটে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন পূর্ব চান্দুরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ১. মোঃ মিলন ওরফে মিলু (৫২) – (মামলার ১ নং আসামি)২. মোঃ সুমন (১৯) – (মামলার ২ নং আসামি)

৩. মোঃ কাওছার হোসেন (২৫) – (মামলার ৩ নং আসামি)

৪. মিল্টন (৩০) – (মামলার ৫ নং আসামি)

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল ৫টা ২৫ মিনিটে পূর্ব শত্রুতার জেরে তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে আসামিরা বাহারুল ইসলামের নিজ বাড়িতে ঢুকে হাসুয়া দিয়ে শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি কোপায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ১৬ ফেব্রুয়ারি বিকেলে তার মৃত্যু হয়। ঘটনার পর থেকেই আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫ (সিপিএসসি) এবং র‍্যাব-১ (সিপিএসসি)-এর একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় গাজীপুরে আসামিদের অবস্থান শনাক্ত করে। এরপর মধ্যরাতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায় যে, অপরাধ দমন এবং জননিরাপত্তা রক্ষায় তাদের এ ধরনের আপসহীন অভিযান অব্যাহত থাকবে।

রাজশাহী গোদাগাড়ী  প্রতিবেদক

 মোঃ রবিউল ইসলাম মিনাল

  01712483534

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট