1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে চাঞ্চল্যকর বাহারুল হত্যা প্রধান আসামিসহ ৪ জন গাজীপুর থেকে গ্রেপ্তার গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় পুনরায় বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে কিশোরী আমেনা বেগমকে হত্যা নওগাঁয় সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর ফেসবুক পোস্ট: থানায় অভিযোগ পোরশায় কুষ্টিপাথরের মূর্তি উদ্ধার পোরশায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৬০হাজার টাকা জরিমানা বর্তমানে যুবসমাজ ধংশের দারপ্রান্তে…..ভয়াবহ মাদকের কারনে …….. ফেঁসে গেল যুবলীগ নেতা দিগপাইতে পরকীয়ার জেরে গৃহবধূ তিন মাসের অন্তঃসত্ত্বা রাজশাহীতে চাঞ্চল্যকর সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি জাসন গ্রেফতার চোরচক্রের নৃশংস হামলায় গরুর মালিকসহ ১২ জন আহত

গোদাগাড়ীতে ট্রলারের ধাক্কায় প্রাণ গেল জেলের, নিজের জালেই ধরা পড়ল মরদেহ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

 

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী প্রতিনিধি রাজশাহী :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে ট্রলারের ধাক্কায় নৌকা থেকে পড়ে ধীরেন্দ্রনাথ মন্ডল (৪৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিখোঁজের কিছুক্ষণ পর নিজের পেতে রাখা জালেই আটকে থাকা অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে উপজেলার মাটিকাটা ফুলতলি ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ধীরেন মন্ডল গোদাগাড়ী পৌরসভার রেলবাজার গুড়িপাড়া গ্রামের মৃত শ্রী গোপাল মণ্ডলের ছেলে। তার পরিবারে স্ত্রীসহ এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো ওই রাতেও ছেলেকে সঙ্গে নিয়ে ডিঙি নৌকায় করে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়েছিলেন ধীরেন্দ্রনাথ। রাত ৮টার দিকে একটি অজ্ঞাত ট্রলার তাদের নৌকাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি প্রবলভাবে দুলে উঠলে বাবা ও ছেলে দুজনেই নদীতে পড়ে যান। ছেলে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও শীতের রাতে পদ্মা নদীতে তলিয়ে যান ধীরেন।

দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা তাৎক্ষণিক খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে রাজশাহী নৌ পুলিশের গোদাগাড়ী ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেন। দীর্ঘক্ষণ তল্লাশির পর নদীতে পাতা ধীরেনের নিজের মাছ ধরার জালেই তার নিথর দেহ আটকে থাকতে দেখা যায়। সেখান থেকেই মরদেহটি উদ্ধার করা হয়।

গোদাগাড়ী নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তহিদুর রহমান জানান
প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে যে ট্রলারের ধাক্কাতেই এই দুর্ঘটনা ঘটেছে। ঘাতক ট্রলারটি শনাক্তের চেষ্টা চলছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের (অন্ত্যেষ্টিক্রিয়া) অনুমতি দেওয়া হয়েছে।
পুলিশ এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করেছে। এদিকে পদ্মা নদীতে ঘন কুয়াশা বা রাতে বেপরোয়া ট্রলার চলাচল নিয়ন্ত্রণে কঠোর নজরদারি ও সতর্কতা জারির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

রাজশাহী গোদাগাড়ী প্রতিবেদক
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট