1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
পোরশায় কুষ্টিপাথরের মূর্তি উদ্ধার পোরশায় অবৈধভাবে মাটি কাটার অপরাধে ৬০হাজার টাকা জরিমানা বর্তমানে যুবসমাজ ধংশের দারপ্রান্তে…..ভয়াবহ মাদকের কারনে …….. ফেঁসে গেল যুবলীগ নেতা দিগপাইতে পরকীয়ার জেরে গৃহবধূ তিন মাসের অন্তঃসত্ত্বা রাজশাহীতে চাঞ্চল্যকর সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি জাসন গ্রেফতার চোরচক্রের নৃশংস হামলায় গরুর মালিকসহ ১২ জন আহত পোরশায় নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমানের সংবর্ধনা ও মতবিনিময় সভা ​রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা নেপথ্যে প্রেমঘটিত কারণ মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা চূড়ান্ত তথ্য সংগ্রহের নির্দেশ ইসলামিক ফাউন্ডেশনের ঘর পেয়ে খুশি অসুস্থ আমিরুল ও জেসমিন দম্পত্তি

পোরশায় কুষ্টিপাথরের মূর্তি উদ্ধার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ জেলার পোরশা থানা পুলিশ কর্তৃক মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার গত ২৫/০২/২০২৬ খ্রি:, রোজ- বুধবার দিবাগত রাত ২২.৩০ ঘটিকায় গোপন তথ্যের মাধ্যমে পোরশা থানা পুলিশ জানতে পারে যে পোরশা থানাধীন ০১ নং নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামস্থ জনৈক

 

রহমতের বাড়ির পশ্চিম পাশের পারিবারিক কবরস্থানের মধ্যে একটি মূল্যবান কষ্টি পাথরের মূর্তি পড়ে আছে।

উক্ত সংবাদ প্রাপ্তির পর পুলিশ সুপার, নওগাঁ মহোদয়ের নির্দেশনায় অফিসার ইনচার্জ, পোরশা থানার নেতৃত্বে পুলিশের একটি দল ২৫/০২/২০২৬খ্রিঃ রাত ২৩.০৫ ঘটিকায় উক্ত কবরস্থানের মাঝামাঝি স্থানে আম গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় একটি কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তি দেখতে পান। তাৎক্ষণিক বিষয়টি অফিসার ইনচার্জ পোরশা থানা, পুলিশ সুপারকে অবহিত করেন। পুলিশ সুপার নওগাঁ মূল্যবান মূর্তিটিকে বিধি মোতাবেক উদ্ধার করা নির্দেশনা প্রদান করেন ।

মূল্যবান এই মূর্তিটির উচ্চতা আনুমানিক ৫৬ ইঞ্চি, ওজন ১৩৭(একশত সাইত্রিশ) কেজি প্রায়। মূর্তিটি উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে থানা হেফাজতে আছে। প্রাথমিক দেখাতে ধারণা করা হচ্ছে যে কষ্টিপাথরের মূর্তিটি কয়েক শতাব্দী অথবা হাজার বছর পূর্বের এবং গুরুত্বপূর্ণ মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ। উদ্ধারকিত কষ্টি পাথরের মূর্তি সংক্রান্তে সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট