1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে চাঞ্চল্যকর সাব্বির হত্যা: ৫ ঘণ্টার মধ্যে প্রধান আসামি জাসন গ্রেফতার চোরচক্রের নৃশংস হামলায় গরুর মালিকসহ ১২ জন আহত পোরশায় নবনির্বাচিত এমপি মোস্তাফিজুর রহমানের সংবর্ধনা ও মতবিনিময় সভা ​রাজশাহীতে ফেসবুক লাইভে এসে তরুণীর আত্মহত্যা নেপথ্যে প্রেমঘটিত কারণ মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী ভাতা চূড়ান্ত তথ্য সংগ্রহের নির্দেশ ইসলামিক ফাউন্ডেশনের ঘর পেয়ে খুশি অসুস্থ আমিরুল ও জেসমিন দম্পত্তি নরসিংদীতে আলোচিত হৃদয় হত্যা মামলার প্রধান আসামী রমিজ উদ্দিনকে নওগাঁ জেলা হতে গ্রেফতার করেছে নরসিংদীর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ‎দুর্গাপুরে সাংসদ অধ্যাপক নজরুল ইসলামের মতবিনিময় অনুষ্ঠিত রাজশাহী জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করলেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান গোদাগাড়ীতে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি থানায় অভিযোগ

ঘর পেয়ে খুশি অসুস্থ আমিরুল ও জেসমিন দম্পত্তি

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

রবিউল হক বাবু
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
মানবিক মানুষদের সার্বিক সহযোগিতায় ফুলপুরের রহিমগঞ্জ ইউনিয়নের চিথলিয়া গ্রামের অসহায় অসুস্থ আমিরুল ও জেসমিন দম্পত্তির স্বপ্নের ঘরের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় তাক্ওয়া অসহায় সেবা সংস্থার বাস্তবায়নে নির্মিত ঘরের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জনবান্ধব কন্যা সাদিয়া ইসলাম সীমা। উদ্বোধনের মধ্যদিয়ে উপকারভোগীকে হস্তান্তর করবেন ঘরটি ।

এসময় সাথে ছিলেন, পিআইও বেগম শাহীন, উপজেলা সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, ইউপি চেয়ারম্যান শেখ একরাম হোসেন চৌধুরী পান্না, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি, সদস্য আব্দুল্লাহ, রুবেল, আল-আমিন, বৈষম্য আন্দোলনে শহীদ সাইফুলের ছোট ভাই হাফিজুর রহমান প্রমূখ।
অভাবের সংসারে খড় ও কাপড় দিয়ে কোনো রকম ঘেরা একটি ছোট ঝুপড়ি। ছাউনি হিসেবে ব্যবহার করা হয় পলিথিন ও পুরাতন টিন। ওই ঘরের মধ্যেই অসুস্থ স্ত্রী জেসমিন বেগম(৩৫) ও ছোট ১ ছেলে, দুই মেয়ে সন্তানকে নিয়ে থাকতেন আমিনুল ইসলাম(৫৫)। পরের জমিতে দিনমজুরি কাজ করে নুন আনতে পান্তা ফুরায় অবস্থাতে চলত দিন। চিড়া মুড়ি খেয়েও কাটাতে হত কোনো বেলা। এমন অবস্থাতে প্রায় এক বছর আগে তার স্ত্রী জেসমিন বেগমের শরীরে বাসা বাঁধে নানান রোগে। তাকে ছেড়ে দিতে হয় মানুষের বাড়িতে করা কাজ। পরে ফেইসবুক সহ মানবিক মানুষদের সহযোগিতায় প্রায় ৫০ হাজার টাকা খরচ করে ঢাকায় হাসপাতালে প্রায় দুই মাস চিকিৎসাধীন অবস্থায় ভর্তি থেকে মোটামুটি সুস্থ হয়ে বাড়ি ফিরেন। এমন অভাব দেখে পাশের বাড়ির এক ব্যক্তি বড় মেয়েকে তার স্বামীর বাড়ি পরানগঞ্জে নিয়ে গিয়ে পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলে তার সন্তানদের সাথে ভর্তি করান ও দেখবাল করেন। এমন করুন অবস্থার কথা তাক্ওয়া অসহায় সেবা সংস্থার কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ইমরুল কায়েস প্রতিষ্ঠাতা পরিচালকের সাথে কথা বলে তাৎক্ষণিক ব্যবস্থা নেন ঘর করে দেবার জন্য। এর আগেও ওই মহিলাকে চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেন। পরে তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি স্থানীয় ইউএনও সাদিয়া ইসলাম সীমার সাথে কথা বলে সকলের সার্বিক সহযোগিতায় তার নিজের জায়গায় দাঁড়পাকা টিনসেট ১৬ ফুট লম্বার ও ১০ ফুট প্রস্থ্য ঘর তৈরি করেন। নতুন ওই ঘর পেয়ে আমিরুল ও জেসমিন দম্পত্তির মুখে ভেসে গেছে খুশির বন্যা। তিনি বলেন, ‘এত দিন পর মহান সৃষ্টিকর্তা মুখ তুলে তাকিয়েছে । এখন একটু ভালো ঘরে থাকতি পারব সন্তানদের নিয়ে।’ ওনাদের প্রতি আমার দোয়া রইল। আমি ওনাদের ঋণ কখনো বলতে পারবো না।
প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সংসার চালাতে দিনমজুরি করেন তারা। কিন্তু এরই মধ্যে জেসমিন নানান রোগে আক্রান্ত হয়। তার স্বামীও প্রতিদিন কাজ পায়না। যেদিন কাজ পাওয়া যায় না, সেদিন খুব কষ্টের সংসার চলত। সামান্য বৃষ্টিতেই টিনের ছিদ্র দিয়ে ঘরে বৃষ্টির পানি পড়ায় আর খড়ের বেড়াই শীতের সময় এই ভাঙ্গা ঘরে ছেলে সন্তান নিয়ে তাদের থাকতে খুবই কষ্ট করতে হয়ত। কখনো কল্পনা ও করতে পারেনি তার দাঁড়পাকা টিনের ঘর হবে। এমন ঘরে থাকতে পারবে। সব কিছু যেন এখন তার স্বপ্নের মতো মনে হচ্ছে। ঘরটি পেয়ে এ যেন তার এক নতুন স্বপ্ন। আর এই স্বপ্নের নতুন ঘরে জীবন শুরু করতে তিনি যেন অধীর আগ্রহ নিয়ে বসে ছিলেন। ঘর পেয়ে খুশি ও আনন্দ প্রকাশ করেছেন তারা ।
ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, উদ্যোগ নেওয়াটাই কিন্তু একটি বড় চ্যালেঞ্জের মুখোমুখি। অনেক সময় উদ্যোগ নিলেও সম্পূর্ণ করা যায় না সকল কাজ। তবে এ পর্যন্ত তাক্ওয়া অসহায় সেবা সংস্থার যতগুলো মানবিক কাজের কথা শুনেছি তাতে সঠিক ভাবেই সম্পূর্ণ করেছেন বলে জানা গেছে। সকলের সার্বিক সহযোগিতায় তাদের এমন মহৎ উদ্যোগকে আমরা স্বাগতম জানাই। সেই সাথে অত্র সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু সহ সবাইকে এমন কাজে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। অসহায় মানুষকে ঘর উপহার দেওয়া একটি মহৎ ও মানবিক উদ্যোগ। যা সরকারের পাশাপাশি গৃহহীনদের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত ও অসহায় অবহেলিত মানুষদের পাশে থাকতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা আসলেই মহান। আমি সকল বিত্তবানদেরকে বলবো একা না পারেন, দশে মিলে যদি অসহায় মানুষের পাশে সবাই থাকি তাহলে এই বাংলাদেশে অসাহথ্যের অভাব কমে যাবে।
আমিরুল ও অসুস্থ জেসমিন দম্পত্তির মুখে হাসি ফুটিয়ে খুশি তাক্ওয়া অসহায় সেবা সংস্থার সবাই । প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি বলেন, ‘যতটুকু পেরেছি সকলের সার্বিক সহযোগিতা নিয়েই অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছি। মানুষের বিপদের সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম হওয়া উচিত। একটু সহযোগিতার হাত বাড়িয়ে দিলে যদি একটা প্রাণ বাঁচে, একজন মানুষ বাঁচার স্বপ্ন দেখে, তাতেই জীবনের সার্থকতা খুঁজে পাওয়া সম্ভব।’ মানবজীবনের সম্পূর্ণতা আর তৃপ্তির জন্য বিত্তবানদের প্রতি সমাজের অসহায়-নিপীড়িত মানুষের জন্য কিছু করার তাগিদ দেন তিনি। এছাড়াও তিনি বলেন, আজ মানবিক মানুষগুলো পাশে ছিল দেখেই ৫ম বারের মত আর একটি স্বপ্নের ঘর তৈরি করতে পেরেছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট