1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে আলোচিত হৃদয় হত্যা মামলার প্রধান আসামী রমিজ উদ্দিনকে নওগাঁ জেলা হতে গ্রেফতার করেছে নরসিংদীর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ‎দুর্গাপুরে সাংসদ অধ্যাপক নজরুল ইসলামের মতবিনিময় অনুষ্ঠিত রাজশাহী জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করলেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান গোদাগাড়ীতে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি থানায় অভিযোগ ছবি কথা বলে গ্যাস সংকটে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ ১ মাসে অতিরিক্ত ব্যয় ২৩৭ কোটি ৬০ লাখ টাকা মশার কামড়ে বাড়ছে মৃত্যুঝুঁকি গোদাগাড়ীতে জনসচেতনতায় বিশেষ সতর্কবার্তা রহিমা মোজাফ্ফর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে অভিনব কায়দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত সান শাইন ল্যাবরেটরি স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে নয়া নিয়মে জাতীয় ও কালো পতাকা ব্যবহার

‎দুর্গাপুরে সাংসদ অধ্যাপক নজরুল ইসলামের মতবিনিময় অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে


‎মোঃ মাসুদ রানা তুষার , দুর্গাপুর রাজশাহী :

‎মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে উপজেলা প্রশাসনের পাশে থেকে সার্বক্ষণিক সহযোগিতার আশ্বাস দিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১ টার সময় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত রাজশাহী-৫ নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা ও মতবিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।



‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপজেলা ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেয়ায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে সংসদ সদস্য অঅধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, আজকের এই সম্মান শুধু আমাদের না, পুঠিয়া-দুর্গাপুর উপজেলাবাসীর। তাই আগামীতে এই সম্মান যেনো আমরা জনপ্রতিনিধিরা ধরে রাখতে পারি।



‎তিনি আরও বলেন, দুর্গাপুর উপজেলা থেকে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি উচ্ছেদ করতে আমরা ওয়াদাবদ্ধ। এজন্য সংশ্লিষ্ট প্রশাসনের সার্বিক সহযোগিতা প্রয়োজন। এসময় তিনি উপজেলা প্রশাসনকে সাথে নিয়ে মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূলে ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও তিনি দুর্গাপুর উপজেলায় নতুন করে পুকুর খনন বন্ধে উপজেলা প্রশাসনকে দিক নির্দেশনা প্রদান করেন।

‎উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাশতুরা আমিনা এর সভাপতিত্বে, মতবিনিময় ও সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

‎সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ রুহুল আমীন, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রানী সম্পদ অফিসার জান্নাতুল ফেরদৌস, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শামীম আহম্মেদ, সাব-রেজিষ্টার অফিসার নাজমুল হোসাইন, উপজেলা মৎস্য অফিসার মোহাঃ বাবুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা আক্তার, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার শারমিন শাপলা, উপজেলা হিসাবরক্ষণ অফিসার বাবুল হক, আইসিটি অফিসার মেহেদী হাসান, নির্বাচন অফিসার নাজমিন সুলতানা, পল্লী বিদ্যুৎ অফিসার ডিজিএম মাহাবুবুর রহমান, পল্লী উন্নয়ন অফিসার ওমর ফারুক, একাডেমীক সুপার ভাইজার মহিদুল ইসলাম, যুব-উন্নয়ন অফিসার দুরুল হোদা, উপজেলা দারিদ্র্য বিমোচন অফিসার ইব্রাহিম হোসেন, খাদ্য নিয়ন্ত্রক অফিসার রুহুল মোসাদ্দেক, আনসার ভিডিপি অফিসার শম্পা, ডেভেলপমেন্ট ফ্যাসিলিটের এম এ মতিন, পাট অফিসার তাবারক হোসেনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল,উপজেলা বিএনপির সাবেক সভাপতি এসএম আকবর আলী বাবলু, জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র সাইদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আশরাফুল কবির বুলু, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মন্ডল, উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম সাকলায়েন, উপজেলা বিএনপির অন্যতম সদস্য জার্জিস হোসেন সোহেল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।



সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট