1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীতে আলোচিত হৃদয় হত্যা মামলার প্রধান আসামী রমিজ উদ্দিনকে নওগাঁ জেলা হতে গ্রেফতার করেছে নরসিংদীর জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ‎দুর্গাপুরে সাংসদ অধ্যাপক নজরুল ইসলামের মতবিনিময় অনুষ্ঠিত রাজশাহী জেলা পুলিশের রিজার্ভ অফিস পরিদর্শন করলেন ডিআইজি মোহাম্মদ শাহজাহান গোদাগাড়ীতে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি থানায় অভিযোগ ছবি কথা বলে গ্যাস সংকটে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ ১ মাসে অতিরিক্ত ব্যয় ২৩৭ কোটি ৬০ লাখ টাকা মশার কামড়ে বাড়ছে মৃত্যুঝুঁকি গোদাগাড়ীতে জনসচেতনতায় বিশেষ সতর্কবার্তা রহিমা মোজাফ্ফর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে অভিনব কায়দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত সান শাইন ল্যাবরেটরি স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে নয়া নিয়মে জাতীয় ও কালো পতাকা ব্যবহার

গোদাগাড়ীতে মসজিদের সামনে থেকে মোটরসাইকেল চুরি থানায় অভিযোগ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

 

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী প্রতিনিধি রাজশাহী :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের সুইচগেট এলাকায় মসজিদের সামনে থেকে একটি মোটরসাইকেল চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে আসরের নামাজের সময় এই চুরির ঘটনা ঘটে।
​ভুক্তভোগী মো. আহনাফ সাহরিয়ার (২৭) উপজেলার সুলতানগঞ্জ এলাকার মো. মেসবাউল হকের ছেলে। এই ঘটনায় তিনি অজ্ঞাতনামা ২/৩ জনকে অভিযুক্ত করে গোদাগাড়ী মডেল থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আহনাফ সাহরিয়ার ও তার পিতা নিজেদের ‘হোন্ডা লিভো’ মোটরসাইকেল (রেজি নং: রাজশাহী-হ-১৮-৩২৮০) যোগে বাড়ি থেকে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে বিকেল ৪টার দিকে আসরের নামাজের সময় হলে তারা সুইচগেট বাজারের ন্যাশনাল বাস কাউন্টারের সামনে মহাসড়কের পাশে মোটরসাইকেলটি রেখে পাশের মসজিদে নামাজ পড়তে যান।
​নামাজ শেষে বিকেল ৪টা ১৫ মিনিটে মসজিদ থেকে বের হয়ে তারা দেখেন নির্ধারিত স্থানে মোটরসাইকেলটি নেই। পরে স্থানীয় লোকজনের সহায়তায় চারদিকে অনেক খোঁজাখুঁজি করেও সেটির কোনো সন্ধান পাওয়া যায়নি। ভুক্তভোগীর দাবি, তার ১ লাখ ৩১ হাজার টাকা মূল্যের মোটরসাইকেলটি সংঘবদ্ধ চোর চক্র কৌশলে চুরি করে নিয়ে গেছে।

বিষয়টি নিয়ে পরিবারের সাথে আলোচনা শেষে রাতেই থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ জমা দেন আহনাফ সাহরিয়ার। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে মো. মোমিনুল ইসলাম ও মো. আনাসসহ স্থানীয় আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
​গোদাগাড়ী মডেল থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধারসহ জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু হয়েছে।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট