কামরুল হাসান:
জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরের রহিমা মোজাফ্ফর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে শনিবার মহান একুশে ফেব্রুয়ারি অভিনব কায়দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে ভোরে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। অতঃপর সবাই কালো ব্যাজ ধারন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেলোয়ার হোসেনের নেতৃত্বে প্রভাত ফেরীতে অংশ নেয়। পরে অধ্যক্ষ দেলোয়ার হোসেন ও প্রভাষক মামুনুর রশিদসহ অনেকেই দিবসটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। শেষে ধর্মীয় শিক্ষক সেকান্দর আলী শহীদদের উদ্দেশ্যে বিশেষ দোয়া পরিচালনা করেন।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২