কামরুল হাসান:
জামালপুর সদর উপজেলার দিগপাইত দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে শনিবার মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে জাতীয় ও কালো পতাকা ব্যবহারের নয়া নিয়ম পরিলক্ষিত হয়েছে। এ দিবসটি উপলক্ষে ভোরেনতুন নিয়ম মেনে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়। অতঃপর সবাই কালো ব্যাজ ধারন করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তানসিরুর রহমানের নেতৃত্বে প্রভাত ফেরীতে অংশ নেয়। পরে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোস্তানসিরুর রহমান ও প্রভাষক কে এম মুশফিকুর রহমান ও আশরাফ ফারুকসহ প্রমুখ সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য দেন। শেষে ধর্মীয় শিক্ষক যোবায়ের আলম শহীদদের উদ্দেশ্যে বিশেষ দোয়া পরিচালনা করেন।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২