1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশ চালানোর মানুষগুলো হোক মানবিক কলমে:- আল আমিন মিলু দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় গোদাগাড়ীতে গ্যারেজের তালা কেটে ব্যাটারিচালিত অটো চুরি জুলাইয়ের রক্তঝড়া স্লোগান কলমে: আল আমিন মিলু সরিষাবাড়ীতে তেল বিক্রিতে কোটা প্রথা : পুলিশ,প্রশাসন,সাংবাদিক ও নেতার প্রভাব নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ২০২৬ ইং অনুষ্ঠিত গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন রাজশাহীর বাঘায় ডিবির অভিযান ১৩০ বোতল এসকাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সরিষাবাড়ীতে টিআর–কাবিখা–কাবিটা প্রকল্পে কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ

রাজশাহীতে রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ: প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

খায়রুল ইসলাম সুইট ভ্রাম্যমান প্রতিনিধি রাজশাহী :
রাজশাহী নগরীর বর্ণালী মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত Indian Visa Application Center–এর পেছনের পিচঢালা সড়কের ওপর জোরপূর্বক দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, প্রভাবশালী একটি চক্র রাস্তা দখল করে দ্রুতগতিতে স্থাপনা নির্মাণ করছে, অথচ সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।


এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক দিন ধরে প্রকাশ্যে পিচঢালা সড়কের অংশ দখল করে টিনশেড ও আধাপাকা দোকানঘর তোলা হচ্ছে। এতে পথচারী ও যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে এবং সড়কের স্বাভাবিক ব্যবহার মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, নির্মাণকাজ চলাকালে পুলিশ সদস্যদের উপস্থিতি দেখা গেছে। তাদের ভাষ্য, পুলিশ ঘটনাস্থলে থাকলেও দখল ও নির্মাণ বন্ধে কোনো দৃশ্যমান উদ্যোগ নেয়নি; বরং নীরব সমর্থন দিচ্ছে বলে এলাকায় আলোচনা চলছে। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা আশঙ্কা প্রকাশ করে বলেন, এভাবে সরকারি সড়ক দখল করে স্থাপনা গড়ে উঠলে ভবিষ্যতে যানজট, নিরাপত্তা ঝুঁকি এবং নগর পরিকল্পনায় বিশৃঙ্খলা বাড়বে। তারা দ্রুত তদন্ত করে অবৈধ দখল উচ্ছেদ এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে জানতে সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হলে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। এলাকাবাসী বলছেন, দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে সড়ক দখলের প্রবণতা আরও বাড়তে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট