
রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝাড়ু হাতে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ পরিচ্ছন্নতা কর্মসূচির নেতৃত্ব দেন তিনি।
এ সময় তিনি বলেন, হাসপাতাল সেবাকেন্দ্র হওয়ায় এর পরিবেশ পরিচ্ছন্ন রাখা সবার দায়িত্ব। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি। নির্বাচনি ইসতেহার অনুযায়ী ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ সয্যা থেকে ১০০ সয্যা করার সর্বাত্মক চেষ্টা চলছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।