
নিজস্ব প্রতিবেদক
জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কভার্ডভ্যান, মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়ন (রেজি: নং-ঢাকা-৩৬৪০)–এর পক্ষ থেকে সদস্যদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা জারি করা হয়েছে। সংগঠনের প্রধান কার্যালয় ছনকান্দা ফেরিঘাট, ডাকঘর ও উপজেলা–জেলা জামালপুর থেকে প্রকাশিত এই ঘোষণায় জানানো হয়েছে, যেসব সদস্য এখনো পর্যন্ত সংগঠনের পরিচয়পত্র পরিবর্তনের জন্য জমা দেননি, তাদের আগামী ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র ও নবায়ন ফিসহ প্রধান কার্যালয়ে জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
ঘোষণায় আরও বলা হয়, নির্ধারিত সময়ের মধ্যে পরিচয়পত্র পরিবর্তনের জন্য জমা না দিলে পরবর্তীতে পরিচয়পত্র পরিবর্তনের ক্ষেত্রে চলতি বছরের সিরিয়াল নম্বর অনুযায়ী পরিচয়পত্রের নম্বর প্রদান করা হবে। এতে কোনো প্রকার আপত্তি বা অভিযোগ গ্রহণযোগ্য হবে না; আপত্তি করলে তা অযৌক্তিক বলে গণ্য করা হবে।
পরিচয়পত্র পরিবর্তনের জন্য যে কাগজপত্র জমা দিতে হবে, সেগুলো হলো—
১. পুরাতন পরিচয়পত্র।
২. জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
৩. গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি।
৪. পাসপোর্ট সাইজের ০২ কপি ছবি।
৫. সদস্যের মোবাইল নম্বর।
৬. পরিচয়পত্র পরিবর্তন ও নবায়ন ফি।
সংগঠনের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন বেলাল স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে সদস্যদের নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে পরিচয়পত্র হালনাগাদ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। এতে সংগঠনের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং সদস্যদের তথ্য হালনাগাদ রাখার বিষয়টি নিশ্চিত করা সম্ভব হবে বলে উল্লেখ করা হয়েছে।