1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে নবনির্বাচিত এমপি অধ্যাপক মুজিবুর রহমানের মতবিনিময় ও পরিচ্ছন্নতা অভিযান ঢাকা বিভাগ প্রশাসনিক প্রতিনিধি সিআরবির নরসিংদীর আব্দুল হান্নান মানিককে ৩ স্টার বেছ ও গাড়িতে পতাকা লাগিয়ে দেওয়া হয় জামালপুর জেলা ট্রাক–ট্যাংকলড়ী–কভার্ডভ্যান–মিনিট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের বিশেষ ঘোষণা প্রবাসীর ঘামে গড়া অর্থনীতি, দায়িত্ব হোক রাষ্ট্রের দেশপ্রেমিক আল আমিন মিলু গোদাগাড়ী-তানোরের জন্য সুখবর প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন রেহান আসিফ আসাদ রাতুল মন না মতি! নওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাই অনিশ্চয়তা কাটিয়ে শপথ নিলেন জামায়াতের এমপি মুজিবুর রহমান টাঙ্গাইল আওয়ামী লীগের ধ্বংস ও ড. আব্দুর রাজ্জাকের পরিবারের সুবিধাবাদী রাজনীতি!

গোদাগাড়ী-তানোরের জন্য সুখবর প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হলেন রেহান আসিফ আসাদ রাতুল

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

 

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী রাজশাহী প্রতিনিধি :

​রাজশাহীর গোদাগাড়ী ও তানোরবাসীর জন্য এক আনন্দ সংবাদ বয়ে এনেছেন তরুণ রাজনৈতিক প্রতিভা রেহান আসিফ আসাদ। এক সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় নিয়োগ পেয়েছেন তিনি। গত ৪ ফাল্গুন ১৪৩২ (১৭ ফেব্রুয়ারি ২০২৬) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
​রেহান আসিফ আসাদ একটি সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের উত্তরসূরি।তার বাবা মরহুম ড. এম আসাদুজ্জামান আসাদ ছিলেন বিএমডিএ-এর সাবেক সফল চেয়ারম্যান।
তিনি গোদাগাড়ী-তানোরের গর্ব, সাবেক মন্ত্রী প্রয়াত ব্যারিস্টার আমিনুল হক এবং মেজর জেনারেল (অবঃ) মোঃ শরীফ উদ্দীনের ভ্রাতুষ্পুত্র।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী ‘Rules of Business, 1996’ এর Rule 3(B) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে রেহান আসিফ আসাদসহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন। তালিকায় ৫ নম্বর ক্রমিকে প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে তার নাম অন্তর্ভুক্ত রয়েছে।

এই খবর এলাকায় পৌঁছানোর পর গোদাগাড়ী ও তানোরের সাধারণ মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় বাসিন্দারা মনে করছেন, এই নিয়োগের ফলে অবহেলিত এই অঞ্চলের উন্নয়ন আরও বেগবান হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রাতুল ভাইকে অভিনন্দন জানিয়ে অনেকেই লিখেছেন, তানোর-গোদাগাড়ীর জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে ।

রেহান আসিফ আসাদকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পণ করায় তানোর ও গোদাগাড়ীবাসী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন। এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা, তার হাত ধরে এই অঞ্চলের কৃষি, শিক্ষা ও অবকাঠামোগত ব্যাপক উন্নয়ন সাধিত হবে।

রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট