1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুর: নদীভাঙন ও বন্যায় বিপর্যস্ত জনপদ ডোমারে নবনির্বাচিত এমপি মাওলানা আব্দুস সাত্তারের সংবাদ সম্মেলন গ্যাসের চাপ সল্পতায় আবারও বন্ধ যমুনা সার কারখানার ইউরিয়া উৎপাদন ফেসবুক পোস্টে সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি সেলিম রেজার বরেন্দ্রর ‘সবুজ বিপ্লব’ ও পানির স্তর রক্ষায় ড. আসাদুজ্জামানের কালজয়ী অবদান সরিষাবাড়ীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ফরিদুল কবীর তালুকদার শামীম আসুন সকলে মিলে গড়ি প্রাণের সংসদ -প্রাণবন্ত সংসদের প্রয়োজনীয়তা নীলফামারী-১ আসনে পরাজয় মেনে প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানালেন মাওলানা মন্জুরুল ইসলাম আফেন্দী গণঅধিকার পরিষদ, সরিষাবাড়ি উপজেলা শাখার পক্ষ থেকে ১৪১, জামালপুর-৪ সরিষাবাড়ি আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ জনতার প্রত্যাশা আল আমিন মিলু

ডোমারে নবনির্বাচিত এমপি মাওলানা আব্দুস সাত্তারের সংবাদ সম্মেলন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:

নীলফামারী জেলার ডোমারে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলন করেছেন নীলফামারী-১ আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। 
রবিবার (১৫ফেব্রুয়ারি) বিকালে ডোমার পৌর শহরের আইডিয়াল স্কুলে উপজেলা জামায়াতে ইসলামী এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে নব নির্বাচিত সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার বলেন,শনিবার চিলাহাটিতে আমাদের কর্মীদের উপর হামলা করা হয়েছে।  
দাড়িপাল্লা মার্কায় ভোট দেওয়ার কারনে বিভিন্নভাবে আমাদের নেতাকর্মীদের হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচনে পরাজিত প্রার্থী তার কর্মীদের ধৈর্য ধরার আহবান জানালেও তার প্রতিফলন দেখা যাচ্ছেনা।  আমরা বলতে চাই নির্বাচনে জয়-পরাজয় থাকবে। আর এটাই গনতন্ত্রের সৌন্দর্য। তিনি আরো বলেন,  আপনারা জনগনের জন্য কাজ করেন যাতে আগামীতে জনগনের ম্যান্ডট নিয়ে জয়লাভ করতে পারেন।  তিনি বলেন,প্রশাসন যদি একটু ভুমিকা রাখতো তাহলে আমাদের যেসব কর্মী আহত হয়েছিল হয়তোবা সেই ঘটনা ঘটতোনা।
তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন,ফ্যাসিষ্ট সরকারের পুলিশের মতো আচরন করলে চলবেনা। পুলিশকে নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালন করতে হবে। পুলিশ যদি নিরপেক্ষতা বজায় রাখে তবে যে কোন অন্যায় প্রতিরোধ করা সম্ভব। তিনি আরো বলেন আমরা সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষনা করেছি। আমরা চাঁদাবাজী করিনা তাই কাউকে করতে দিবো না। যেহেতু আমরা বিরোধী দলে আছি তার মানে এই না যে আমরা অন্যায় দেখেও চুপ করে বসে থাকবো। অন্যায়,সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আমরা কোন আপোষ করবো না।
সরকারী দলের দায়িত্ব অনেক জানিয়ে তিনি বলেন,সরকারী দলকে অনেক দায়িত্বশীল হতে হয়। সরকারী দল ও বিরোধীদল হলো গনতন্ত্রের প্রতিক। নির্বাচনের পর থেকে বি়ভিন্ন জায়গায় জামায়াতের নেতাকর্মীদের উপর হামলা ও হুমকি দেওয়ার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন যারা এসব ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি হামলা ও হুমকি বন্ধের আহবান জানিয়ে বলেন,দেশকে গড়তে হলে সকলকে এক হয়ে কাজ করতে হবে। তিনি বলেন,আমরা সকলে এক হয়ে কাজ করলে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়া সম্ভব।
উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রবিউল ইসলামের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট