1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যাসের চাপ সল্পতায় আবারও বন্ধ যমুনা সার কারখানার ইউরিয়া উৎপাদন ফেসবুক পোস্টে সম্প্রীতি রক্ষার আহ্বান এমপি সেলিম রেজার বরেন্দ্রর ‘সবুজ বিপ্লব’ ও পানির স্তর রক্ষায় ড. আসাদুজ্জামানের কালজয়ী অবদান সরিষাবাড়ীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ফরিদুল কবীর তালুকদার শামীম আসুন সকলে মিলে গড়ি প্রাণের সংসদ -প্রাণবন্ত সংসদের প্রয়োজনীয়তা নীলফামারী-১ আসনে পরাজয় মেনে প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানালেন মাওলানা মন্জুরুল ইসলাম আফেন্দী গণঅধিকার পরিষদ, সরিষাবাড়ি উপজেলা শাখার পক্ষ থেকে ১৪১, জামালপুর-৪ সরিষাবাড়ি আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ জনতার প্রত্যাশা আল আমিন মিলু প্রতিশ্রুত ভোরের আগে নীলফামারী-১ আসনে জামায়াত প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার বিজয়ী

গ্যাসের চাপ সল্পতায় আবারও বন্ধ যমুনা সার কারখানার ইউরিয়া উৎপাদন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক 

গ্যাসের চাপ কমে যাওয়ায় আবারও ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে যমুনা সার কারখানায়। রবিবার সকাল থেকে প্রয়োজনীয় চাপের নিচে নেমে আসায় উৎপাদন স্থগিত করতে বাধ্য হয়েছে কারখানা কর্তৃপক্ষ।

কারখানা সূত্র জানায়, রবিবার সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে গ্যাসের চাপ কমে ৮ দশমিক ২ কেজিতে নেমে আসে। এতে উৎপাদন প্রক্রিয়া স্বাভাবিকভাবে চালানো সম্ভব না হওয়ায় ইউরিয়া উৎপাদন বন্ধ করে দেওয়া হয়।

কারখানার জিএম (অপারেশন) মো. ফজলুল হক বলেন, সকাল পৌনে ৯টার দিকে গ্যাসের চাপ হঠাৎ কমে যায়। নিয়মিত উৎপাদন ধরে রাখতে কমপক্ষে ১০ কেজি গ্যাসের চাপ প্রয়োজন হয়। চাপ কমে যাওয়ায় নিরাপত্তা ও প্রযুক্তিগত কারণে উৎপাদন চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। তিনি আরও জানান, গ্যাসের চাপ স্বাভাবিক হলে আবারও উৎপাদন শুরু করা হবে। বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

কারখানার উপমহাব্যবস্থাপক (প্রশাসন) ঘটনাটির সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাসের সরবরাহে স্বাভাবিক চাপ না থাকায় সাময়িকভাবে উৎপাদন বন্ধ রাখা হয়েছে। চাপ বাড়লে যেকোনো সময় আবারও ইউরিয়া উৎপাদন শুরু করা যাবে।

শিল্প সংশ্লিষ্টরা বলছেন, গ্যাসের চাপ কমে যাওয়ার মতো ঘটনায় উৎপাদন বারবার বন্ধ হলে সার সরবরাহ ও কৃষি মৌসুমে প্রভাব পড়তে পারে। তাই গ্যাস সরবরাহ স্থিতিশীল রাখতে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্ব দিচ্ছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট