1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
বরেন্দ্রর ‘সবুজ বিপ্লব’ ও পানির স্তর রক্ষায় ড. আসাদুজ্জামানের কালজয়ী অবদান সরিষাবাড়ীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ফরিদুল কবীর তালুকদার শামীম আসুন সকলে মিলে গড়ি প্রাণের সংসদ -প্রাণবন্ত সংসদের প্রয়োজনীয়তা নীলফামারী-১ আসনে পরাজয় মেনে প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানালেন মাওলানা মন্জুরুল ইসলাম আফেন্দী গণঅধিকার পরিষদ, সরিষাবাড়ি উপজেলা শাখার পক্ষ থেকে ১৪১, জামালপুর-৪ সরিষাবাড়ি আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ জনতার প্রত্যাশা আল আমিন মিলু প্রতিশ্রুত ভোরের আগে নীলফামারী-১ আসনে জামায়াত প্রার্থী মাওলানা আব্দুস সাত্তার বিজয়ী নরসিংদী জেলার ৫টি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থী বিজয়ী হয়েছেন নওগাঁর ছয়টি আসনের পাঁচটিতে বিএনপি প্রার্থী ও একটিতে জামায়াতের প্রার্থী বিজয়

সরিষাবাড়ীতে ফুলেল শুভেচ্ছায় সিক্ত ফরিদুল কবীর তালুকদার শামীম

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর–৪ (সরিষাবাড়ী) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হওয়ায় জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম-কে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নিয়েছেন নেতাকর্মী ও সমর্থকেরা। সকাল থেকেই সরিষাবাড়ী এলাকায় তার বাসভবন ও বিভিন্ন স্থানে হাজারো নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিদের ভিড় দেখা যায়।

নির্বাচনে জয়লাভের পর দিনভর দলীয় নেতা-কর্মীরা তাকে অভিনন্দন জানান। ফুলের মালা ও শুভেচ্ছা জানিয়ে নতুন সংসদ সদস্যকে বরণ করে নেওয়ার দৃশ্য ছিল উৎসবমুখর।

সরিষাবাড়ী উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ মামুনুর রশীদ ফকির বলেন, “ধানের শীষ প্রতীকে বিপুল ভোট দিয়ে আমাদের প্রিয় নেতা শামীম ভাইকে জয়যুক্ত করায় সরিষাবাড়ীবাসীর প্রতি আমরা কৃতজ্ঞ। আগামী দিনে ইনসাফ ও ন্যায়ের ভিত্তিতে সরিষাবাড়ীকে পরিচালনার চেষ্টা করা হবে।”

বিজয়ী প্রার্থী ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন, “সরিষাবাড়ীর সর্বস্তরের মানুষের কাছে আমি চিরকৃতজ্ঞ। লক্ষাধিক ভোটের ব্যবধানে আমাকে বিজয়ী করেছেন। এই ঋণ কখনো শোধ হওয়ার নয়। আমি আপনাদের খাদেম হয়ে মানুষের সেবা করতে চাই।” তিনি আরও বলেন, এই বিজয় সরিষাবাড়ীর সর্বস্তরের জনগণকে উৎসর্গ করছি এবং মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট