1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে টিআর–কাবিখা–কাবিটা প্রকল্পে কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ সংবিধান বনাম জনতার অধিকার কলমে: আল আমিন মিলু প্রতিবন্ধী তরুণের মৃত্যু : আত্মহত্যা বলে প্রচার # আপনজনদের হাতে কি হত্যা – সন্দেহ এলাকাবাসীর নরসিংদীতে মাদ্রাসার শিক্ষার্থী গোসল না করায় শিশুকে পৈশাচিক মারধর শিক্ষক গ্রেফতার উল্লাপাড়ায় ৬০০ ক্ষুদ্র ও প্রান্তিক  কৃষক  পেলেন বিনামূল্যে বীজ ও সার বগুড়া-৬ উপ-নির্বাচন: ১৬ বিজিবি ব্যাটালিয়নের রেকি টহল কার্যক্রম শুরু প্রেসক্লাব সাংবাদিক বানায় না, সাংবাদিকই প্রেসক্লাব বানায় জ্বালানি তেলের সংকট স্বীকারে বিলম্ব: বাস্তবতা, রাজনীতি ও পরিণতি কলমে-আল আমিন মিলু চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ভেতর অভিনব কায়দায় রাখা ৪৯ কেজি গাঁজাসহ আটক ৩ রাজশাহী ও বগুড়ায় র‍্যাবের যৌথ অভিযান: আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা জুয়েলসহ গ্রেফতার ৫

নীলফামারী-১ আসনে পরাজয় মেনে প্রতিদ্বন্দ্বীকে অভিনন্দন জানালেন মাওলানা মন্জুরুল ইসলাম আফেন্দী

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১২ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে পরাজয় মেনে নিয়ে প্রতিদ্বন্দ্বী বিজয়ী প্রার্থীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী। শুক্রবার (১৩ফেব্রুয়ারি) রাতে নীলফামারীর ডোমার উপজেলার সোনারায় গ্রামে নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সংবাদ সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ-এর মহাসচিব মাওলানা মন্জুরুল ইসলাম আফেন্দী বলেন, নির্বাচনে বিজয়ী অধ্যক্ষ আব্দুস সাত্তার-কে তিনি আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য এলাকার উন্নয়ন ও জনগণের কল্যাণে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। এ সময় তিনি সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং দায়িত্ব পালনে সফলতা কামনা করেন।

নিজ দল ও জোটের নেতাকর্মীদের উদ্দেশ্যে মাওলানা মন্জুরুল ইসলাম আফেন্দী বলেন, “আশাহত হবেন না, মন খারাপ করবেন না। আমি আপনাদের ছিলাম, আছি এবং থাকব। আগের মতোই আপনাদের সুখ-দুঃখে পাশে থাকব। আমার জনসেবা কার্যক্রম অব্যাহত থাকবে, আমি কখনো হারিয়ে যাব না।

তিনি আরও বলেন, হিন্দু ধর্মালম্বীসহ দল-মত নির্বিশেষে যারা তাকে সমর্থন করেছেন এবং যারা সমর্থন করেননি—সবার প্রতি তিনি কৃতজ্ঞ। ধর্ম-বর্ণ নির্বিশেষে জনগণের অকৃত্রিম ভালোবাসা ও সমর্থন তিনি চিরদিন স্মরণে রাখবেন বলেও জানান। এই ভালোবাসাই আগামীর পথচলাকে আরও মসৃণ ও সফল করবে বলে মন্তব্য করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট