নিজস্ব প্রতিবেদক
গণঅধিকার পরিষদ, সরিষাবাড়ি উপজেলা শাখার পক্ষ থেকে ১৪১, জামালপুর-৪ (সরিষাবাড়ি) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ফরিদুল কবীর তালুকদার শামীম ভাইয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
এ সময় আমরা তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই এবং সরিষাবাড়ির সার্বিক উন্নয়ন,

অবকাঠামোগত অগ্রগতি, শিক্ষা-স্বাস্থ্য সেবার মানোন্নয়ন, বেকারত্ব নিরসন ও জনদুর্ভোগ লাঘবে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা ব্যক্ত করি।
মাননীয় এমপি মহোদয় আমাদের সাথে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন এবং সরিষাবাড়িকে একটি আধুনিক, উন্নত ও বাসযোগ্য উপজেলায় রূপান্তরের লক্ষ্যে সকল রাজনৈতিক ও সামাজিক শক্তির সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
আমরা বিশ্বাস করি, জনগণের প্রত্যাশা ও আস্থার প্রতিদান দিতে তিনি নিষ্ঠা, সততা ও দৃঢ়তার সাথে কাজ করে যাবেন। সরিষাবাড়ির স্বার্থে যেকোনো ইতিবাচক ও জনকল্যাণমূলক উদ্যোগে গণঅধিকার পরিষদ সবসময় গঠনমূলক ভূমিকা পালন করবে—এই প্রত্যয় ব্যক্ত করা হয়।
সরিষাবাড়ির উন্নয়ন হোক আমাদের সকলের অঙ্গীকা।