1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
আসুন জ্বালানি সংকট মোকাবেলায় সংযত হই সারের বাজারে অস্থিরতা : বাড়তি দামে বিক্রির অভিযোগ আগুনের ঘোষণাপত্র চেতনা পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ফরিদপুর থানার অফিসার ইনচার্জ শামীম আকনজি তানোরে প্রাইভেটকারে মিলল ১৪৬ বোতল ফেনসিডিল, গ্রেফতার ৩ ডোমারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপির নাম ঘোষণা না করায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা নরসিংদীর শিবপুরে ২৬ মার্চ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান বওলা স্কুলদর থেকে কোকাইলমুখী প্রায় ৯০০ মিটার সড়ক নির্মাণে দীর্ঘসূত্রতা, চরম ভোগান্তিতে স্থানীয়রা যমুনার জলে ভক্তি আর ঐতিহ্যের মিলন  : কাওয়ামারায় মহাঅষ্টমীর স্নান উৎসব

সরিষাবাড়িতে  পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

সরিষাবাড়ী প্রতিনিধি :

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সরিষাবাড়িতে ৯ম জাতীয়  পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে উপজেলার সকল সরকারি কর্মচারী অংশগ্রহণ করেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১টাই বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ, সরিষাবাড়ি শাখা কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশ উপজেলা পরিষদ চত্ত্বরে অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ তারা বলেন , ২০১৪ সালে যে বৈষম্যমুলক পে-স্কেল ঘোষণা করা হয় তখন থেকে তারা বৈষম্যের শিকার , বর্তমান জীবন ব্যয় বৃদ্ধি হওয়ার ফলে তারা তাদের জীবন যাত্রা পরিচালনা ব্যর্থ হয়ে পড়েছেন , তারা তাদের মৌলিক চাহিদা পূরণ করতে পারছে না ,
তারা আরো বলেন.. দেশের ১৪ লক্ষ কর্মচারী আজ বৈষম্যের শিকার , তারা অতিদ্রুত তাদের ন্যায় দাবি বাস্তবায়ন করার দাবি জানান।
এছাড়াও তারা ৬ ফেব্রুয়ারি ঢাকায় তাদের অবস্থান কর্মসূচীতে ন্যাক্কারজনক পুলিশ কর্তৃক নির্যাতনের তীব্র নিন্দা প্রকাশ করেন। এবং তারা এই ন্যাক্কারজনক হামলার সঠিক বিচার দাবি করেন।
যে পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে সে পর্যন্ত কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী তারা তাদের কর্মসূচী পালন করে যাবেন।
এবং অতিদ্রুততার সাথে তাদের পে-স্কেল বাস্তবায়নের দাবি জানান ,
৯ম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ সমাবেশে উপজেলার সকল সরকারি কর্মচারীগন অংশগ্রহণ করে , পরবর্তীতে কেন্দ্রীয় নির্দেশ অনুযায়ী তারা তাদের সকল কর্মসূচি বাস্তবায়ন করার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট