নাহিদ পোরশা (নওগাঁ) প্রতিনিধঃ
নিতপুর সিমান্তে বিওপির টহল দল কর্তৃক- ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট আসামীসহ আটক করা হয়।নিতপুর বিওপি, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।মঙ্গলবার ১০ ফেব্রুয়ারি ২০২৬ ইং তারিখ সময় আনুমানিক ভোর ৩টার সময় RIB,SIP ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২৩১ হতে আনুমানিক ০৪ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে। স্থান হরিপুর বাজারের তিন রাস্তার মোড় হতে যাহার জিআর নং-৪৮০৭২৭ ম্যাপসীট নং-৭৮সি ৮/১২। টহল কমান্ডার নং-৬৩৫৬৬ হাবিলদার মোঃ মনিরুল ইসলাম এর নেতৃত্বে চোরাচালান প্রতিরোধ টহল অভিযান পরিচালনা করে।ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ২০ পিছ ০১জন আসামীসহ আটক করা হয়। আসামীঃ১। মোঃ মামুন(২৭) পিতা মতিউর রহমান গ্রামঃ বাত চহেরা পোস্টঃ আলাদিপুর থানাঃ সাপাহার জেলাঃ নওগাঁ।
পলাতক আসামী২। মোঃ হামিদুর রহমান(২৫) পিতা মোঃ হাকিম গ্রামঃ কালাইবাড়ি পোস্টঃ নিতপুর থানাঃ পোরশা জেলাঃ নওগাঁ। আটককৃত সিজার মাদক ও আাসামী পোরশা থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।