কামরুল হাসান:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-৪, সরিষাবাড়ী আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ফরিদুল কবির তালুকদার শামীম মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষক ভাইদের জন্য কৃষক কার্ড দেয়ার প্রতিশ্রুতি দিলেন। ৮ ফেব্রুয়ারী রোববার সন্ধ্যায় উপজেলার মহাদান ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বনগ্রাম রাজার মোড়ে অনুষ্ঠিত এক নির্বাচনী পথ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। এছাড়া তিনি বক্তব্যের শুরুতেই সকলের উদ্দেশ্যে বলেন- তিনি এখানে দোয়া ও ভোট চাইতে এসেছেন। অত:পর তিনি নির্বাচিত হলে এবং তার দল ক্ষমতায় গেলে সকল ক্ষেত্রে ন্যায়ের ভিত্তিতে উন্নয়নমূলক কাজ করবেন বলেও জানান। এমন কি কোন অন্যায় মেনে নেয়া হবে না। সেই সাথে মাদক ও দুর্নীতিমুক্ত সরিষাবাড়ী গড়ার কথা বলেন। সাধারন শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষার ব্যব¯’া করবেন। দল মত নির্বিশেষে সকলের সহযোগিতায় শান্তির সরিষাবাড়ী গড়বেন বলে আশাবাদ ব্যক্ত করেন। জাতীয় বিশ^ বিদ্যালয়ের উপ-পরিচালক আসাদুজ্জামান সুজা খান এ পথ সভায় সভাপতিত্ব করেন। ¯’ানীয় ওয়ার্ড বিএনপি আয়োজিত সভায় সংশ্লিষ্ট ওয়ার্ড বিএনপি’র সভাপতি লুৎফর রহমান হারুন, সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেনসহ সকল স্তরের নেতা-কর্মী ও সমর্থক উপ¯ি’ত ছিলেন।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৪২