1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ফরিদপুর থানার অফিসার ইনচার্জ শামীম আকনজি তানোরে প্রাইভেটকারে মিলল ১৪৬ বোতল ফেনসিডিল, গ্রেফতার ৩ ডোমারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপির নাম ঘোষণা না করায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা নরসিংদীর শিবপুরে ২৬ মার্চ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান বওলা স্কুলদর থেকে কোকাইলমুখী প্রায় ৯০০ মিটার সড়ক নির্মাণে দীর্ঘসূত্রতা, চরম ভোগান্তিতে স্থানীয়রা যমুনার জলে ভক্তি আর ঐতিহ্যের মিলন  : কাওয়ামারায় মহাঅষ্টমীর স্নান উৎসব স্বাধীনতা তুমি বেঈমান – আল আমিন মিলু মহান স্বাধীনতা দিবস আজ গণহত্যার কালরাত্রি: প্রতিরোধের সূচনা তেলের নামে তেলবাজি

ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে এড. আব্দুল আওয়াল এর ইশতেহার ঘোষণা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

 

সরিষাবাড়ী ( জামালপুর)  প্রতিনিধি-
জামালপুর জেলা সরিষাবাড়ীতে  নির্বাচনী  ইশতেহার প্রকাশ  করছেন  জামালপুর-৪ আসনে ১১ দলীয় জোটের বাংলাদেশ  জামায়াতে ইসলামী মনোনীত  প্রার্থী এডভোকেট আব্দুল আওয়াল।

শুক্রবার  (৬ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলার বাসরী কমিউনিটি সেন্টার  মুক্তিযোদ্ধা সংসদ হল রুমে এই  নির্বাচনী ইশতেহার পাঠ করেন।
ইশতেহার  এডভোকেট আব্দুল আওয়াল বলেন, আমি নির্বাচিত হলে ডিজিটাল দারিদ্র্য সূচক নির্ধারণ অ্যালগরিদমভিত্তিক ভাতা ব্যবস্থা, ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স সেবা, শিক্ষা বৃত্তি স্কুল পরিচালনা কমিটি,ইউনিয়নের কেন্দ্রে অভিযোগ বাক্স স্থাপন , সমম্নিত মাদক নিয়ন্ত্রণ ও নিরাময় কর্মসূচি, এমপির পক্ষ থেকে ২৪/৭ হট লাইন সেবা চালু, আলহাজ্ব জুট মিল চালু, নদী ও যোগাযোগ ব্যবস্থা, যমুনা ফার্টিলাইজার কোম্পানিকে সচল ও দুর্নীতি মুক্ত রাখা , রাস্তা নির্মাণ ও সংস্করণে দুর্নীতি বন্ধে স্পষ্ট ড্যাশবোড ব্যবস্থা, ধলেশ্বরী এক্সপ্রেস চালু ও জামালপুর এক্সপ্রেস ট্রেনের রুট পরিবর্তন, জগনাথগঞ্জ পুরাতন ঘাট – চর সংযোগ সেতু নির্মাণ, প্রবাসী পরিবার সহায়তা ডেক্স,পৌরসভা সংক্রান্ত উন্নয়ন পরিকল্পনা, পিংনা হাট নিয়ে আমাদের উন্নয়ন অঙ্গীকার, ইটভাটা ব্যবস্থাপনা ও সড়ক সুরক্ষা সহ সরিষাবাড়ীকে একটি ডিজিটাল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।
এসময় জামালপুর জেলা এনসিপির সদস্য সচিব ডাক্তার মোশারফ হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সাধারণ সম্পাদক মুফতি মোখলেছুর রহমান জমিরি, জেলা
জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যক্ষ সুলতান মাহমুদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট আসিমুল ইসলাম,উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাসুদ রানা দুলাল,  উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা মনির উদ্দিন, সূরা সদস্য সহযোগী অধ্যাপক শামীম হোসাইন সোহেল, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আক্তারুজ্জামান সোহাগসহ ১১ দলীয় কমিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট