1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন…. সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিএনপি’র নেতা-কর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠালেন মহাদান ইউনিয়ন জামায়াত নরসিংদীতে ১৪৮ রাউন্ড তাজা পিস্তলের গুলি,ইয়াবা ও ৯ লক্ষ ৬ হাজার ৯৬০ টাকা সহ গ্রেফতার দুই কৃষ্ণচূড়ার নিচে খুব বেশি ভালোবাসি তোকে- আল আমিন মিলু ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে এড. আব্দুল আওয়াল এর ইশতেহার ঘোষণা হচ্ছে কি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন? আল আমিন মিলু জামালপুর-৫ সদর আসনে বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে শুভ পাঠানের পরামর্শ সভা সাফিনা পার্কে ওয়াটার পুলে মাদ্রাসা ছাত্রের মৃত্যু কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তা অবহেলার নিয়ে প্রশ্ন গুরুতর অভিযোগ ক্ষোভে ফুঁসছে স্থানীয় এলাকাবাসী সরিষাবাড়ির রঘুনাথপুরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভা নিতপুর সীমান্তে ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট ও গাজাসহ মোটরসাইকেল আটক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন…. সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় বিএনপি’র নেতা-কর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ উঠালেন মহাদান ইউনিয়ন জামায়াত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

কামরুল হাসান :

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের রঘুনাথপুরে সাংবাদিকদের সাথে জামায়াত নেতাদের মতবিনিময় সভা শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদান ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয়  রাজনৈতিক, সামাজিক ও নির্বাচনী বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সরাসরি বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদান ইউনিয়ন শাখার আমির মাওলানা জালাল উদ্দিন। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি গণমাধ্যম কর্মীদের বস্তনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সংগঠিতভাবে কাজ করতে হবে। এ সময় তিনি বিএনপি’র স্থানীয়  নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াতের নেতা-কর্মী ও ভোটার-সমর্থকদের ভোট প্রার্থনাসহ প্রচার-প্রচারনায় বাঁধা প্রদানের অভিযোগ উঠান। এ ছাড়া মহিলা কর্মীদের প্রচারে নানাভাবে বিঘ্ন ঘটানোসহ হুমকি প্রদানেরও অভিয়োগ করেন। এখন  থেকে এসব কাজ অব্যাহত রাখলে যথাযথ কর্তৃপক্ষের নিকট লিখিত অভিযোগ দায়ের করবেন বলেও উল্লেখ করেন। সভায় আরও বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক প্রভাষক মামুনুর রশিদ। তিনি নির্বাচনকে ঘিরে সংগঠনকে শক্তিশালী করা এবং ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি আরো বলেন, সময় স্বল্পতার কারণে ভোটারদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই বিভিন্ন সংবাদ মাধ্যমে তাদের নিকট ভোট প্রার্থনা  করছি। নির্বাচনী মাঠে জামায়াতের সফলতায় একটি মহল ঈর্ষান্বিত হয়ে নানাভাবে অপপ্রচারসহ অপতৎপরতায় লিপ্ত রয়েছে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সেক্রেটারি ওয়াসিম উদ্দিন, সহ-সমন্বয়ক শাহজাহান আলীসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয়  সুধীজন ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।
সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নেতৃবৃন্দ এবং ভবিষ্যতে গণমাধ্যমের সাথে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট