1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
শিরোনাম :
পাবনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ফরিদপুর থানার অফিসার ইনচার্জ শামীম আকনজি তানোরে প্রাইভেটকারে মিলল ১৪৬ বোতল ফেনসিডিল, গ্রেফতার ৩ ডোমারে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এমপির নাম ঘোষণা না করায় বিএনপি-জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা নরসিংদীর শিবপুরে ২৬ মার্চ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান বওলা স্কুলদর থেকে কোকাইলমুখী প্রায় ৯০০ মিটার সড়ক নির্মাণে দীর্ঘসূত্রতা, চরম ভোগান্তিতে স্থানীয়রা যমুনার জলে ভক্তি আর ঐতিহ্যের মিলন  : কাওয়ামারায় মহাঅষ্টমীর স্নান উৎসব স্বাধীনতা তুমি বেঈমান – আল আমিন মিলু মহান স্বাধীনতা দিবস আজ গণহত্যার কালরাত্রি: প্রতিরোধের সূচনা তেলের নামে তেলবাজি

জামালপুর-৫ সদর আসনে বিএনপি প্রার্থীকে বিজয়ী করতে শুভ পাঠানের পরামর্শ সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৯ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

আসন্ন ১২ ফেব্রয়ারী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর সদর ৫ আসনের বিএনপি প্রার্থী এড. ওয়ারেছ আলী মামুনকে নির্বাচিত করতে এম.শুভ পাঠানের নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

পরামর্শ সভায় সাবেক ছাত্রনেতা আব্দুর রাজ্জাক রানা দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। এসময় উপস্থিত নেতাকর্মীরা তাদের বিভিন্ন পরামর্শ তুলে ধরেন। জিয়া সাইবার ফোর্সের কেন্দ্রীয় নেতা এম. শুভ পাঠান তার বক্তব্যে এড. শাহ ওয়ারেছ আলী মামুনকে বিজয়ী করতে নেতাকর্মীদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, নির্বাচনের দিন নিজ পরিবারের ভোটগুলোকে আগে প্রদান করতে হবে এবং ভোট গনণা থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী ঘোষনা না করা পর্যন্ত অবস্থান করতে হবে।

তিনি আরো বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা মোতাবেক আমরা তার দলীয় কর্মীরা ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে, যে যার অবস্থা থেকে সবটুকু দিয়ে চেষ্টা করে যাব। দেশ নায়ক তারেক রহমান নির্দেশনা দিয়েছেন, প্রার্থী যেই হোক না কেন ধানের শীষের প্রতীককে বিজয়ী করতে হবে। দলীয় চেয়ারম্যানের নির্দেশনাকে সম্মান জানিয়ে আমরা জামালপুর সদর ৫ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট