1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রজন্মের দূরত্ব: সুযোগ না দিলে নেতৃত্ব আসে কোথা থেকে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় পাতার বিড়ি ও ভারতীয় কারেন্ট জাল আটক করেন সরিষাবাড়ীতে জ্বালানি সিন্ডিকেটের দৌরাত্ম্য পাম্পে ‘তেল নাই’, মোড়ে মোড়ে কালোবাজার তানোরে ব্যাটারিচালিত ভ্যানে মিলল গাঁজা: মাদকসহ এমদাদুল গ্রেপ্তার রাজশাহীতে মিলল অভিনব মাদক কারবারির খোঁজ জুতা ও শার্টের কলারে ১০৮ গ্রাম হেরোইনসহ র‍্যাবের জালে গ্রেফতার ১ শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ ঈদ : তাই ঈদি চাই! ফজা পাগলার আর্তনাদ বকশীগঞ্জে রশিদের ছদ্মবেশে চাঁদাবাজি : সড়কে ‘টোল’ নয়, দখল—প্রতিবাদে হামলা; নীরবতায় প্রশ্নের মুখে প্রশাসন

সরিষাবাড়ির রঘুনাথপুরে সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামী’র মতবিনিময় সভা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

 

কামরুল হাসান :
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের রঘুনাথপুরে সাংবাদিকদের সাথে জামায়াত নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদান ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ সভায় স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও নির্বাচনী বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সরাসরি বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মহাদান ইউনিয়ন শাখার আমির মাওলানা জালাল উদ্দিন। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে সুশাসন প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি গণমাধ্যম কর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান।

এসময় বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক। তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য পরিবেশ নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের সংগঠিতভাবে কাজ করতে হবে।

সভায় আরও বক্তব্য দেন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক প্রভাষক মামুনুর রশিদ। তিনি নির্বাচনকে ঘিরে সংগঠনকে শক্তিশালী করা এবং ভোটারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়া তিনি আরো বলেন, সময় স্বল্পতার কারণে ভোটারদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।সাংবাদিক ভাই দের মাধ্যমের তাদের নিকট ভোট চাইছি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতে ইসলামী’র সেক্রেটারি ওয়াসিম উদ্দিন, সহ-সমন্বয়ক শাহজাহান আলীসহ ইউনিয়ন জামায়াতের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এছাড়াও স্থানীয় সুধীজন ও প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা সভায় অংশগ্রহণ করেন।

সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নেতৃবৃন্দ এবং ভবিষ্যতে গণমাধ্যমের সাথে সমন্বয় করে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট