নাহিদ পোরশা (নওগাঁ)প্রতিনিধিঃ
নিতপুর বিওপি, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।
৬ ফেব্রুয়ারি রোজ শুক্রবার সময় আনুমানিক ৩.১৫ ঘটিকায় RIB,SIP ও সিভিল সোর্সের তথ্যের ভিত্তিতে নওগাঁ জেলার পোরশা থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২২৯ হতে আনুমানিক ০২ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে। স্থান বৌদ্ধগ্রাম মাঠের মধ্যে জিল্লু মাঝির বিল(ফেরাতের বান) নামক স্থান হতে যাহার জিআর নং-৪৩৭৬৫৪ ম্যাপসীট নং-৭৮সি ৮/১২। টহল কমান্ডার নং-৬৯১৪৩ হাবিলদার মোঃ নজরুল ইসলাম এর নেতৃত্বে চোরাচালান প্রতিরোধ টহল অভিযান পরিচালনা করে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট ০৭ পিছ, গাজা ০৯ পুরিয়া, হিরো মোটর সাইকেল ০১টি সহ আটক করা হয়।পলাতক আসামীঃ মোঃ বাবু(৩০) পিতা মৃত মোজাম্মেল হক গ্রামঃ বৌদ্ধগ্রাম পোস্টঃ নিতপুর থানাঃ পোরশা জেলাঃ নওগাঁ। ২। মোঃ রুবেল(২৫) পিতা মোঃ আব্দুল হান্নান গ্রামঃ বৌদ্ধগ্রাম পোস্টঃ নিতপুর থানাঃ পোরশা জেলাঃ নওগাঁ। মোঃ সুমন(২২) পিতা মোঃ কাদের গ্রামঃ বৌদ্ধগ্রাম পোস্টঃ নিতপুর থানাঃ পোরশা জেলাঃ নওগাঁ আটককৃত মালামাল পোরশা থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।