1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে মিলল অভিনব মাদক কারবারির খোঁজ জুতা ও শার্টের কলারে ১০৮ গ্রাম হেরোইনসহ র‍্যাবের জালে গ্রেফতার ১ শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ ঈদ : তাই ঈদি চাই! ফজা পাগলার আর্তনাদ বকশীগঞ্জে রশিদের ছদ্মবেশে চাঁদাবাজি : সড়কে ‘টোল’ নয়, দখল—প্রতিবাদে হামলা; নীরবতায় প্রশ্নের মুখে প্রশাসন রাজশাহীতে র‍্যাবের ঝটিকা অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ১ হাতেনাতে গ্রেফতার নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক দরিদ্র বিমোচনে ‘সেবার আলো’র অনন্য দৃষ্টান্ত: জাফর খানকে অটোভ্যান প্রদান নরসিংদীর ব্রাহ্মন্দী কে,কে,এম সরকারি উচ্চ বিদ্যালয় ৯৫ ব্যাচ এর ইফতার পার্টি অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ যুবক আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

সরিষাবাড়ীতে অভিযান চালিয়ে পিস্তল, গুলি, ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী।

আটকের পর বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে সরিষাবাড়ী থানায় সোপর্দ করা হয়।

আটককৃত যুবকের নাম মো. নাইম (২০)। সে উপজেলার আওনা ইউনিয়নের দৌলতপুর গ্রামের কাঁচামাল ব্যবসায়ী সাইফুল ইসলামের ছেলে।

যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহরিয়ার তালুকদার।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সেনাবাহিনীর ক্যাপ্টেন শাহরিয়ার তালুকদারের নেতৃত্বে যৌথ বাহিনীর সদস্যরা বুধবার দিবাগত রাত ২ টার পর দৌলতপুর গ্রামের সাইফুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করেন।

অভিযানের পর একটি পিস্তল, এক রাউন্ড কার্তুজ, দুটি চাপাতি, ৪ টি মোবাইল উদ্ধার করা হয়।

এ সময় সাইফুল ইসলামের ছেলে মো.নাইমকে আটক করে যৌথ বাহিনী। দীর্ঘ অভিযান শেষে বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে আটক নাইমকে সরিষাবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, মো. নাইমের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট