1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে মিলল অভিনব মাদক কারবারির খোঁজ জুতা ও শার্টের কলারে ১০৮ গ্রাম হেরোইনসহ র‍্যাবের জালে গ্রেফতার ১ শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ ঈদ : তাই ঈদি চাই! ফজা পাগলার আর্তনাদ বকশীগঞ্জে রশিদের ছদ্মবেশে চাঁদাবাজি : সড়কে ‘টোল’ নয়, দখল—প্রতিবাদে হামলা; নীরবতায় প্রশ্নের মুখে প্রশাসন রাজশাহীতে র‍্যাবের ঝটিকা অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ১ হাতেনাতে গ্রেফতার নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক দরিদ্র বিমোচনে ‘সেবার আলো’র অনন্য দৃষ্টান্ত: জাফর খানকে অটোভ্যান প্রদান নরসিংদীর ব্রাহ্মন্দী কে,কে,এম সরকারি উচ্চ বিদ্যালয় ৯৫ ব্যাচ এর ইফতার পার্টি অনুষ্ঠিত

উল্লাপাড়ায় সরিষা চাষে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ, উৎপাদন বাড়ার সম্ভাবনা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮২ বার পড়া হয়েছে

 

নাজমুল হোসেন (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরে সরিষা চাষে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হয়েছে। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে সরিষা চাষ হওয়ায় উৎপাদনও উল্লেখযোগ্য হারে বাড়বে বলে আশা করছেন কৃষি বিভাগ ও কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি অর্থবছরে উল্লাপাড়া উপজেলায় সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ২৪ হাজার ৫৭০ হেক্টর জমিতে। কিন্তু বাস্তবে আবাদ হয়েছে ২৪ হাজার ৬০৫ হেক্টর জমিতে, যা লক্ষ্যমাত্রার চেয়ে বেশি। এ থেকে প্রায় ৪৩ হাজার ৫৮ মেট্রিক টন সরিষা উৎপাদনের সম্ভাবনা রয়েছে।

এ বছর উপজেলায় বারি সরিষা-১৪, বারি সরিষা-১৭, বারি সরিষা-১৮ ও বারি সরিষা-২০ জাতের সরিষা বেশি আবাদ করা হয়েছে। স্বল্প মেয়াদি, রোগ প্রতিরোধী ও তুলনামূলক বেশি ফলনশীল হওয়ায় এসব উন্নত জাতের প্রতি কৃষকদের আগ্রহ বেড়েছে।

কৃষি অফিস জানায়, সরিষা চাষে উদ্বুদ্ধ করতে চলতি মৌসুমে উপজেলায় মোট ১৬ হাজার ১০০ জন কৃষকের মাঝে প্রণোদনা হিসেবে বীজ ও সার বিতরণ করা হয়েছে। প্রতিজন কৃষককে ১ কেজি করে উন্নত মানের সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার দেওয়া হয়। এতে কৃষকদের উৎপাদন খরচ কমেছে এবং আবাদে আগ্রহ বেড়েছে।

 

বিনায়েকপুর গ্রামের বড় কৃষক মো. নূরুল ইসলাম বলেন, “চলতি মৌসুমে আমি প্রায় ৩০ থেকে ৩৫ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। গত বছর প্রতি বিঘায় গড়ে ৬ থেকে ৭ মণ ফলন পেয়েছিলাম। এবার উন্নত জাতের বীজ ব্যবহারের কারণে প্রতি বিঘায় ৭ থেকে ৮ মণ পর্যন্ত ফলন পাওয়ার আশা করছি।“কৃষি অফিস থেকে বীজ ও সার সহায়তার পাশাপাশি নিয়মিত মাঠ পরিদর্শন ও পরামর্শ পাওয়ায় চাষাবাদে অনেক সুবিধা হয়েছে।”

উল্লাপাড়া উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন-সুমী বলেন, সরকারি প্রণোদনা, সময়মতো উপকরণ সরবরাহ এবং মাঠ পর্যায়ে নিবিড় তদারকির কারণে চলতি মৌসুমে সরিষার ফলন ভালো হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, উন্নত জাতের সরিষা সম্প্রসারণ, সময়মতো বীজ ও সার সরবরাহ এবং কৃষকদের প্রশিক্ষণের কারণে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে সরিষা আবাদ সম্ভব হয়েছে। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে উৎপাদন লক্ষ্যমাত্রার কাছাকাছি বা তার চেয়েও বেশি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট