
কামরুল হাসান :
মা, মাতৃভাষা আর মাতৃভূমি পূত: ও পবিত্র। তা রক্ষা করা সবারই দায়িত্ব ও কর্তব্যের মধ্যে পড়ে। এটা কিন্তু সব দিক থেকেই গুরুত্বপূর্ণ। অবশ্যই তা মানতে হবে বৈ কি!
উল্লেখ্য, এখানে মা সদৃশ দেশের পরিচয়দানকারী লাল-সবুজের পতাকার প্রতি ইঙ্গিত দেয়া হয়েছে। আর সবুজের বুকে ওই লাল বৃত্তই হলো রাজটিকা। শুধু এ সবই নয়। এছাড়াও অনেক কিছুই মানার আছে। তবে ব্যক্তি বিশেষে কিছুটা তারতম্য রয়েছে। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা নাগরিক আর প্রত্যেকটা জনগনের স্বতন্ত্রতা রয়েছে। এ জন্যই ইতিহাসে ফলাও করে এজিদ, কিসিঞ্জার ও মীরজাফরদের নাম এসেছে। এখনও সমাজে আছে তাদের কাজের ধারা। অবাধ বিচরন তাদের পরবর্তী বংশধরদের। করন, তারা সব সময়ই ওঁৎ পেতে আছে সর্বনাশের খেলায় মেতে। সুযোগ পেলেই হলো, তৎক্ষনাতই রফা-দফা শেষ। বর্তমান অব¯’া দৃষ্টে বুঝতে বাকি নেই যে, ভবিষ্যৎ খুব একটা ভালো না। ফলে ঘর, বাড়ি, সমাজ তথা দেশ কোনটাই আর নিরাপদ নেই। আলামত বড়ই খারাপ! যে যাই বলুক ভাই, আমার মায়ের ললাটের রাজটিকা অক্ষয় থাকা চাই। লেখক: সংবাদ ও মানবাধিকারকর্মী এবং কলাম ও ফিচার লেখক)।