1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন : জামালপুর-৫ সদর আসন/ চারদিকে স্বতন্ত্র এমপি প্রার্থী হোসনেয়ারার হরিণ মার্কার প্রচার ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট ও গাজাসহ মাদক ব্যবসায়ী আটক রাজটিকা : অক্ষয় থাকবে কি মায়ের ললাটে! সরিষাবাড়ীতে কর্মীদের প্রচারণা বাধা হুমকি ও নির্বাচনী অফিস বন্ধ করে দেওয়ার অভিযোগ জামাতের প্রার্থীর যমুনা সার কারখানায় আবারও ইউরিয়া উৎপাদন শুরু ব্রিটিশদের শোষণের আইন ও ভারতের আধিপত্য বিস্তারের আইন পরিবর্তনে আমাদের আপত্তির কারণ: একটি বিশ্লেষণ আল আমিন মিলু তেতো কথা আল আমিন মিলু আজ পবিত্র লাইলাতুল বরাত আল আমিন মিলু ‎বৈষম্যহীন ৯ম পে-স্কেলের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হত্যার কোরিওগ্রাফি

ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট ও গাজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

 

নাহিদ পোরশা (নওগাঁ)প্রতিনিধিঃ

নওগাঁর পোরশায় ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট ও গাজাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ১৬ বিজিবি নিতপুর বিওপির টহল সদস্যরা। আরআইবি, এসআইপি ও সিভিল সোর্সের দেওয়া সংবাদের ভিত্তিতে বুধবার দপুরে নিতপুর বিওপির সীমান্ত মেইন পিলার ২২৯/১৭ আর হতে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে পারঘাটি ব্রীজের উপর থেকে দুইটি মোটরসাইকেল সহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এতে নেতৃত্বদেন হাবিলদার মনিরুল ইসলাম। এসময় তাদের কাছ থেকে ৩০পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৪ পুরিয়া গাজা, একটি পালসার মোটরসাইকেল ও একটি হিরো গ্লামার মোটরসাইকেল উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন, নিতপুর গ্রামের আতাবুরের ছেলে সুমন বালাশহিদ গ্রামের শফিকুল ইসলামের ছেলে ইনতাজুল ও গোপিনাথপুর গ্রামের ইজাজুলের ছেলে কাফি এব্যাপারে পোরশা থানায় একটি মামলা হয়েছে এবং আটকৃতদের থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৬বিজিবি নিতপুর বিওপির কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার আবু তালেব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট