1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে মিলল অভিনব মাদক কারবারির খোঁজ জুতা ও শার্টের কলারে ১০৮ গ্রাম হেরোইনসহ র‍্যাবের জালে গ্রেফতার ১ শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ ঈদ : তাই ঈদি চাই! ফজা পাগলার আর্তনাদ বকশীগঞ্জে রশিদের ছদ্মবেশে চাঁদাবাজি : সড়কে ‘টোল’ নয়, দখল—প্রতিবাদে হামলা; নীরবতায় প্রশ্নের মুখে প্রশাসন রাজশাহীতে র‍্যাবের ঝটিকা অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ১ হাতেনাতে গ্রেফতার নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক দরিদ্র বিমোচনে ‘সেবার আলো’র অনন্য দৃষ্টান্ত: জাফর খানকে অটোভ্যান প্রদান নরসিংদীর ব্রাহ্মন্দী কে,কে,এম সরকারি উচ্চ বিদ্যালয় ৯৫ ব্যাচ এর ইফতার পার্টি অনুষ্ঠিত

জামালপুরে ট্রাক চালক শ্রমিক পরিবারের মাঝে অনুদানের চেক প্রদান

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

জামালপুর জেলা ট্রাক, ট্যাংকলড়ী, কভার্ডভ্যান, মিনি ট্রাক ও ট্রাক্টর চালক শ্রমিক ইউনিয়নের সদস্য মরহুম হাসমত আলীর পরিবারকে ইউনিয়নের কল্যাণ তহবিল থেকে অনুদান হিসেবে ৫০ হাজার টাকার একটি চেক প্রদান করা হয়েছে।

রবিবার সকালে ইউনিয়নের পক্ষ থেকে মরহুম হাসমত আলীর পরিবারের হাতে এই অনুদানের চেক তুলে দেওয়া হয়। এ সময় ইউনিয়নের নেতৃবৃন্দ মরহুমের কর্মজীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
ইউনিয়ন নেতারা বলেন, শ্রমিকদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই সংগঠনের মূল লক্ষ্য। ভবিষ্যতেও প্রয়োজনে শ্রমিক পরিবারের পাশে থেকে সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
চেক প্রদান অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট