1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে মিলল অভিনব মাদক কারবারির খোঁজ জুতা ও শার্টের কলারে ১০৮ গ্রাম হেরোইনসহ র‍্যাবের জালে গ্রেফতার ১ শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ ঈদ : তাই ঈদি চাই! ফজা পাগলার আর্তনাদ বকশীগঞ্জে রশিদের ছদ্মবেশে চাঁদাবাজি : সড়কে ‘টোল’ নয়, দখল—প্রতিবাদে হামলা; নীরবতায় প্রশ্নের মুখে প্রশাসন রাজশাহীতে র‍্যাবের ঝটিকা অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ১ হাতেনাতে গ্রেফতার নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক দরিদ্র বিমোচনে ‘সেবার আলো’র অনন্য দৃষ্টান্ত: জাফর খানকে অটোভ্যান প্রদান নরসিংদীর ব্রাহ্মন্দী কে,কে,এম সরকারি উচ্চ বিদ্যালয় ৯৫ ব্যাচ এর ইফতার পার্টি অনুষ্ঠিত

একটি রক্তাক্ত খসড়া

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

সংবিধান—
তোমার পাতায় পাতায়
শুকনো রক্তের দাগ।
তুমি আইন নও,
তুমি ক্ষমতার লাইসেন্স—
মানুষ মারার বৈধ সিল।

এখানে মানুষ নয়,
ধারা বাঁচে।
এখানে শিশু নয়,
রাষ্ট্র বড় হয়।
এখানে লাশ পড়ে—
আর ব্যাখ্যা দাঁড়ায় মাইক হাতে।

সংবিধানের নামে
বুকে গুলি,
পিঠে মামলা,
চোখে ইতিহাসবিরোধী অন্ধকার।

১৯৫২ এখন ফুটনোট,
১৯৭১ এখন বিতর্কিত অনুচ্ছেদ।
মুক্তিযুদ্ধ—
একটি “ব্যাখ্যাযোগ্য শব্দ”,
শহীদের রক্ত—
সংস্কারের পথে “বাধা”।

শোনো,
ইতিহাস মুছে ফেললে
ভবিষ্যৎ জন্মায় না—
জন্মায় কেবল
ইউনিফর্ম পরা লাশ।

তোমরা বলো—
সংবিধান ভাঙা যাবে না।
মম বলে-
মানুষ ভাঙলে
সংবিধান আর কি?

এই দেশে
আইন কথা বলে বন্দুকের গলায়,
ন্যায় হাঁটে বুটের তলায়,
আর সংবিধান—
একটি কফিন,
ভেতরে ঢুকছে জনগণ।

মনে রেখো,
যে সংবিধান মানুষ হত্যা করে
সে টেকে না।
একদিন সে
নিজের ধারাতেই
আটকা পড়ে।

৩০/০১/২০২৬ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট