1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে মিলল অভিনব মাদক কারবারির খোঁজ জুতা ও শার্টের কলারে ১০৮ গ্রাম হেরোইনসহ র‍্যাবের জালে গ্রেফতার ১ শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ ঈদ : তাই ঈদি চাই! ফজা পাগলার আর্তনাদ বকশীগঞ্জে রশিদের ছদ্মবেশে চাঁদাবাজি : সড়কে ‘টোল’ নয়, দখল—প্রতিবাদে হামলা; নীরবতায় প্রশ্নের মুখে প্রশাসন রাজশাহীতে র‍্যাবের ঝটিকা অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ১ হাতেনাতে গ্রেফতার নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক দরিদ্র বিমোচনে ‘সেবার আলো’র অনন্য দৃষ্টান্ত: জাফর খানকে অটোভ্যান প্রদান নরসিংদীর ব্রাহ্মন্দী কে,কে,এম সরকারি উচ্চ বিদ্যালয় ৯৫ ব্যাচ এর ইফতার পার্টি অনুষ্ঠিত

বেলকুচিতে সরিষা ও মধু উৎপাদনে অগ্রগতি, বাড়ছে কৃষকের আয়

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় সরিষা ও সরিষার মধু উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। উন্নত জাতের সরিষা সম্প্রসারণ এবং আধুনিক মৌচাষ প্রযুক্তি ব্যবহারের ফলে একদিকে ফসলের উৎপাদন বাড়ছে, অন্যদিকে কৃষকের আয়েও ইতিবাচক প্রভাব পড়ছে।

উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, ২০২৪–২৫ অর্থবছরে বেলকুচি উপজেলায় ৭ হাজার ৭৩০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়। চলতি ২০২৫–২৬ অর্থবছরে ৮ হাজার হেক্টর জমিতে সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও বাস্তবে আবাদ হয়েছে ৮ হাজার ১৪০ হেক্টর জমিতে।

সরিষা উৎপাদন বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রাখছে বারি সরিষা–১৪, বারি সরিষা–১৭ ও বারি সরিষা–২০ জাত। এসব জাত স্বল্পমেয়াদি, উচ্চ ফলনশীল ও রোগ সহনশীল হওয়ায় কৃষকদের মধ্যে দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে আমন ধান কাটার পর পতিত জমিতে সরিষা আবাদ করে অল্প সময়েই ভালো ফলন পাচ্ছেন কৃষকেরা।

সরিষা চাষের পাশাপাশি উপজেলায় সরিষার মধু উৎপাদনেও আশাব্যঞ্জক চিত্র দেখা যাচ্ছে। সরিষার ফুলকে কেন্দ্র করে মৌবক্স স্থাপনের ফলে মধু উৎপাদন বেড়েছে। গত অর্থবছরে বেলকুচি উপজেলায় সরিষার মধু উৎপাদনের পরিমাণ ছিল প্রায় ২৩ হাজার ২৫০ কেজি। চলতি অর্থবছরেও একই পরিমাণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর বিপরীতে এ পর্যন্ত উৎপাদন হয়েছে প্রায় ৯ হাজার ২৫০ কেজি।

ধুকুরিয়াবেড়া ইউনিয়নের তালুকদার মেটুয়ানী গ্রামের কৃষক সফি জানান, চলতি মৌসুমে তিনি ১০ বিঘা জমিতে সরিষা আবাদ করেছেন। শুরু থেকেই কৃষি অফিসের কর্মকর্তারা জমি প্রস্তুত, বীজ বপন, সার প্রয়োগ ও রোগবালাই ব্যবস্থাপনা বিষয়ে নিয়মিত পরামর্শ দিয়েছেন। এতে তাঁর আবাদ ভালো হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এবার ভালো ফলন পাওয়ার আশা করছেন তিনি।

উপজেলা কৃষি কর্মকর্তা সুকান্ত ধর বলেন, মৌবক্স স্থাপনের ফলে পরাগায়ন বৃদ্ধি পাচ্ছে। এর কারণে সরিষার ফলন শতকরা ১৫ থেকে ২০ ভাগ পর্যন্ত বেড়েছে। পাশাপাশি মৌচাষিরা সরাসরি মধু বিক্রি করে অতিরিক্ত আয় করতে পারছেন, যা গ্রামীণ অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি করছে।

তিনি আরও জানান, সরিষা আবাদে সেচের প্রয়োজন হয় না এবং কম সময়ে এই ফসল চাষ করা যায়। সরিষার বড় শত্রু জাব পোকা হলেও এ মৌসুমে এর আক্রমণ দেখা যায়নি। সরিষার তেলে রয়েছে নানা ওষুধি গুণ। পাশাপাশি সরিষার খৈল পশুখাদ্য ও জমির উর্বরতা বৃদ্ধিতে ব্যবহার করা হয়। সরিষার গাছ জ্বালানি হিসেবে কাজে লাগে এবং জমিতে সরিষা আবাদ করলে পাতাঝরার মাধ্যমে মাটির খাদ্য চাহিদার একটি বড় অংশ পূরণ হয়।

কৃষি অফিসের কর্মকর্তারা মনে করছেন, পরিকল্পিতভাবে উন্নত জাতের সরিষা সম্প্রসারণ, কৃষক প্রশিক্ষণ এবং আধুনিক মৌচাষ প্রযুক্তির ব্যবহার আরও বাড়ানো গেলে আগামী বছরগুলোতে বেলকুচি উপজেলা সরিষা ও সরিষার মধু উৎপাদনে একটি মডেল এলাকা হিসেবে গড়ে উঠতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট