1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নিতপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু আটক ঈশ্বরদীতে ‘আলেয়া বেগমের চাঁদাবাজিতে অতিষ্ঠ ‎হয়ে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী শ্রীমঙ্গলে হামিদী ভবনে কুরআনের আলোয় রমজানের তাৎপর্য: আলোচনা সভা ও ইফতার মাহফিল” রোকনপুর সীমান্ত ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট আটক ডোমারে ৮৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান সরিষাবাড়ী-তে জমি বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় ফেনসিডিল আটক কাটমানির কাব্য সরিষাবাড়ীতে কাবিখা–কাবিটায় ‘৪০ শতাংশ কাটমানি’ অভিযোগ জাতীয় পতাকা : অসম্মানিত অবমানিত আর অবহেলিত হচ্ছে অহরহ

হাঁপানিয়া সীমান্তে ০৩ জন চোরাকারবারীসহ বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ এবং মদ আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

 

নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক নওগাঁ সীমান্তে ০৩ জন চোরাকারবারীসহ বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ এবং মদ আটক করেন ২০ জানুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ০৯.৫০ ঘটিকায় নওগাঁ জেলার সাপাহার থানার অন্তর্গত অত্র ব্যাটালিয়নের অধীনস্থ হাপানিয়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোহাম্মদ আলী এর নেতৃত্বে একটি বিশেষ টহল দল কৃষ্ণ সদা নামক স্থানে অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন প্রকার ঔষধ-১৮০ পিস, মদ-০২ বোতল এবং ব্যাগ ০১টিসহ ০৩ জন চোরাকারবারী ১। মোঃ সোহেল রানা(২৪), পিতা-মৃত মুনতাজ আলী, গ্রাম-করমুডাংগা, পোস্ট- করমুডাংগা, ২।মোঃ মিজানুর রহমান (২৬), পিতা-মোঃ নজরুল ইসলাম, গ্ৰাম- নামো বিরামপুর, পোস্ট আলাদিপুর, ৩। মোঃ মোজাম্মেল হক (৪৫), পিতা-মৃত আব্দুল হক, গ্ৰাম-পশ্চিম বিরামপুর, পোষ্ট-আলাদীপুর, সকলের থানা-সাপাহার, জেলা- নওগাঁকে আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার সাপাহার থানায় মামলা দায়ের পূর্বক মাদকদ্রব্য এবং ঔষধসহ পুলিশের নিকট হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে অবৈধ সীমান্ত পারাপার/গরু/মাদক পাচার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রাখার অঙ্গিকার ব্যক্ত করেছেন লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি, অধিনায়ক, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট