1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
নিতপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু আটক ঈশ্বরদীতে ‘আলেয়া বেগমের চাঁদাবাজিতে অতিষ্ঠ ‎হয়ে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী শ্রীমঙ্গলে হামিদী ভবনে কুরআনের আলোয় রমজানের তাৎপর্য: আলোচনা সভা ও ইফতার মাহফিল” রোকনপুর সীমান্ত ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট আটক ডোমারে ৮৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান সরিষাবাড়ী-তে জমি বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় ফেনসিডিল আটক কাটমানির কাব্য সরিষাবাড়ীতে কাবিখা–কাবিটায় ‘৪০ শতাংশ কাটমানি’ অভিযোগ জাতীয় পতাকা : অসম্মানিত অবমানিত আর অবহেলিত হচ্ছে অহরহ

নওগাঁর বদলগাছীতে যুবকের লাশ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী 

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

 

মোঃ সারোয়ার হোসেন অপু 

নওগাঁ সংবাদদাতা,

নওগাঁর বদলগাছীতে যুবকের লাশ উদ্ধার, আতঙ্কিত এলাকাবাসী। 

জেলার বদলগাছী উপজেলায় সরিষা ক্ষেতের পাশ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।  সোমবার ১৯শে জানুয়ারি সকালে উপজেলার মথুরাপুর ইউপির  জাবারীপুরহাট এলাকা থেকে লাশ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ছয়টার দিকে মাঠে কাজে যাওয়ার সময় কৃষকেরা সরিষা ক্ষেতের ধারে অচেতনভাবে পড়ে থাকা এক যুবকের লাশ দেখতে পান। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্থানীয় বাসিন্দা বলেন  গত কয়েক দিন ধরে এলাকায় কিছু অপরিচিত ব্যক্তিকে আনাগোনা করতে দেখা গেছে। তবে বিষয়টি গুরুত্ব পায়নি। লাশ উদ্ধারের পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

থানাপুলিশ আরোও জানায়,পরে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। তিনি জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সরদার পাড়ার সেকেন্দার আলীর ছেলে আশরাফুল (৩০)। 

বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান বলেন, “লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হতে পারে। রাতের কোনো একসময় হত্যার পর লাশ ফেলে রাখা হয়েছে কিনা—সেটি তদন্ত করা হচ্ছে।

ওসি লুৎফর রহমান আরও বলেন, “ঘটনাটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত বলা যাচ্ছে না।”মৃতের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে। হত্যার আলামত মিললে জড়িতদের শনাক্তে অভিযান চালানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট