1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিতপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু আটক ঈশ্বরদীতে ‘আলেয়া বেগমের চাঁদাবাজিতে অতিষ্ঠ ‎হয়ে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী শ্রীমঙ্গলে হামিদী ভবনে কুরআনের আলোয় রমজানের তাৎপর্য: আলোচনা সভা ও ইফতার মাহফিল” রোকনপুর সীমান্ত ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট আটক ডোমারে ৮৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান সরিষাবাড়ী-তে জমি বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় ফেনসিডিল আটক কাটমানির কাব্য সরিষাবাড়ীতে কাবিখা–কাবিটায় ‘৪০ শতাংশ কাটমানি’ অভিযোগ জাতীয় পতাকা : অসম্মানিত অবমানিত আর অবহেলিত হচ্ছে অহরহ

জামালপুরে হুমকিতে কৃষি জমি ও জনস্বাস্থ্য

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

জামালপুরে সরকারের কঠোর নিষেধাজ্ঞা উপেক্ষা করে অর্ধশতাধিক অবৈধ ইটভাটা দাপটের সঙ্গে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান থাকলেও মাঠপর্যায়ে এর কার্যকর কোনো প্রভাব দেখা যাচ্ছে না। স্থানীয়দের অভিযোগ, লোক দেখানো অভিযানে দায় সেরে অবৈধ ইটভাটাগুলোকে কার্যত ছাড় দেওয়া হচ্ছে।

 

সরেজমিন অনুসন্ধানে দেখা গেছে, অধিকাংশ ভাটায় কয়লার পরিবর্তে দেদারসে পোড়ানো হচ্ছে জ্বালানি কাঠ। এতে আশপাশের এলাকায় ভয়াবহ বায়ুদূষণ সৃষ্টি হয়েছে। ধোঁয়ায় আচ্ছন্ন এলাকায় শিশু, বৃদ্ধ ও রোগপ্রবণ মানুষের মধ্যে শ্বাসকষ্ট, হাঁপানি ও চোখের জ্বালাপোড়ার মতো সমস্যা বাড়ছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, স্বাভাবিক জীবনযাপন ক্রমেই কঠিন হয়ে উঠছে।

অন্যদিকে ইট তৈরির কাঁচামাল জোগাতে প্রতিদিন শত শত ট্রাকে করে কাটা হচ্ছে ফসলি জমির উর্বর উপরিভাগের মাটি (টপ সয়েল)। এতে তিন ফসলি জমি দ্রুত অনুর্বর হয়ে পড়ছে। মাটি বোঝাই এসব ট্রাক চলাচলের কারণে বর্ষা মৌসম আসার আগেই খানাখন্দে নষ্ট হচ্ছে বিভিন্ন রাস্তা-ঘাট। কৃষকদের অভিযোগ, মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে ভাটা মালিকরা টপ সয়েল তুলে নিচ্ছেন। এর ফলে জমির উর্বরতা নষ্ট হচ্ছে, কমছে ফসল উৎপাদন—হুমকিতে পড়ছে খাদ্য নিরাপত্তা।

পরিবেশ সংরক্ষণ আইন ও কৃষিজমি সুরক্ষা আইন থাকলেও তার কার্যকর প্রয়োগ নেই বলে অভিযোগ সচেতন মহলের। স্থানীয়দের দাবি, পরিবেশ অধিদপ্তরের অনুমোদনের অজুহাতে গুটি কয়েকটি ভাটায় নামমাত্র জরিমানা করে প্রশাসন দায়িত্ব শেষ করছে। একাধিকবার চিঠি দেওয়া হলেও অধিকাংশ অবৈধ ভাটা বন্ধ হয়নি।

জেলা প্রশাসনের পক্ষ থেকে চলতি বছরে কয়েকটি ভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনার তথ্য থাকলেও স্থানীয়দের অভিযোগ, একটি ‘অদৃশ্য শক্তির’ ইশারায় এসব ভাটা নির্বিঘ্নে চলছে। ফলে জনস্বাস্থ্য, পরিবেশ ও কৃষিজমি রক্ষা নিয়ে প্রশ্ন আরও গভীর হচ্ছে।

এলাকাবাসী ও সচেতন মহলের দাবি, লোক দেখানো অভিযান বন্ধ করে অবৈধ ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করতে হবে এবং পরিবেশ ধ্বংস ও কৃষিজমি ক্ষয়ের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে।
প্রশ্ন থেকে যায়—জামালপুরে অবৈধ ইটভাটার এই দাপট থামাতে প্রশাসন কবে বাস্তব অর্থে কঠোর হবে?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট