1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিতপুর সীমান্তে মালিকবিহীন অবস্থায় ভারতীয় গরু আটক ঈশ্বরদীতে ‘আলেয়া বেগমের চাঁদাবাজিতে অতিষ্ঠ ‎হয়ে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসী শ্রীমঙ্গলে হামিদী ভবনে কুরআনের আলোয় রমজানের তাৎপর্য: আলোচনা সভা ও ইফতার মাহফিল” রোকনপুর সীমান্ত ভারতীয় ট্যাপেন্টাডাল ট্যাবলেট আটক ডোমারে ৮৭ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান সরিষাবাড়ী-তে জমি বিরোধের জেরে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি পোরশার নিতপুর সীমান্তে ভারতীয় ফেনসিডিল আটক কাটমানির কাব্য সরিষাবাড়ীতে কাবিখা–কাবিটায় ‘৪০ শতাংশ কাটমানি’ অভিযোগ জাতীয় পতাকা : অসম্মানিত অবমানিত আর অবহেলিত হচ্ছে অহরহ

চাবুক দিয়ে চুমন দাও…..জামালপুরের গোপীনাথপুরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড় দৌড় মেলা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

কামরুল হাসান:

জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের গোপীনাথপুরে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড় দৌড় মেলা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ জানুয়ারি হতে ১৮ জানুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড় দৌড় মেলার প্রথম দিনের মূল আকর্ষন ছিল ধীর গতিতে মোটর সাইকেল চালানো।

দ্বিতীয় দিনের মূল আকর্ষন ছিল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা। আর তৃতীয় বা শেষ দিনের মূল আকর্ষন ছিল ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা। এ দিন ভাষ্যকার আ. আজিজের প্রাণবন্ত ধারাভাষ্য দর্শকদের মন কেড়েছে। বিশেষ করে- ধারাভাষ্যের মাঝে-মধ্যেই ঘোড় সওয়ারদের উদ্দেশ্যে তার দরাজ গলার ‘চাবুক দিয়ে চুমন দাও…..’ কথা দর্শক-শ্রোতাদের কানে দারুনভাবে লেগেছে। এ মেলার আয়োজন করেন- দিগপাইত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান রাহাত হোসেন বি.এ। তাকে সহযোগিতা করেন-ইউপি প্রশাসক আছাদুজ্জামান, ইউপি মেম্বার ও কর্মচারীগণসহ অনেকেই। ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতায়- প্যানেল চেয়ারম্যান রাহাত হোসেন (বি.এ), ইউপি প্রশাসক আছাদুজ্জামান, ইউপি মেম্বারগণ, সিনিয়র বিএনপি নেতা আব্দুল হালিম চান, সমাজ সেবক রানা মিয়া ও ¯’ানীয় বিএনপি’র বিভিন্ন স্তরের নেতা-কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপ¯ি’ত ছিলেন।

কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট