1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
গোদাগাড়ীতে অসহায় প্রতিবন্ধী বিধবার জমি দখলের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ প্রতিকারহীন ভুক্তভোগী রাজশাহীতে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রকে উদ্ধার করল র‍্যাব-১ ও র‍্যাব-৫ হাঁপানিয়া সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক রায়গঞ্জে বসতঘর আগুনে ভস্মীভূত ৬ লক্ষ টাকার ক্ষতি ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন: সন্তোষী মুড়ি মিলকে ১ লাখ টাকা জরিমানা রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন

মহাদেবপুরে চুলা ভেঙ্গে আঙ্গিনায় বেড়া দিয়ে বাড়ি দখল করলেন ইউপি মেম্বার

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

 

মোঃ মিজানুর রহমান মানিক ক্রাইম রিপোর্টার নওগাঁঃ

নওগাঁর মহাদেবপুরে বিরোধীয় জমির দখল নিতে একজন ইউপি মেম্বারের নেতৃত্বে বাড়ির স্থাপনা ভেঙ্গে ফেলে আঙ্গিনায় বেড়া দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার খাজুর ইউনিয়নের ওই মেম্বার সামছুল আলম ভাংচুরের কথা স্বীকারও করেছেন। প্রকাশ্য দিবালোকে বাড়ির ভীতর ঢুকে এ ধরনের ভাংচুরে ও অবৈধ দখলের ঘটনায় এলাকার লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। এই অবস্থায় ভূক্তভোগী পরিবারের সদস্যরা মানবেতর জীবন যাপন করছেন। এক সপ্তাহ ধরে তাদের বাড়িতে ঢোকা, বের হওয়া ও রান্না বান্না দারুনভাবে ব্যহত হচ্ছে। এর বিচার চাইতে তারা এখন দ্বারে দ্বারে ধর্না দিচ্ছেন।

ওই ইউনিয়নের দেবীপুর নীচপাড়া গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে আমিনুল ইসলাম অভিযোগ করেন যে, তার ভাতিজা মৃত ইব্রাহিম মন্ডলের ছেলে কামরুজ্জামানের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত শনিবার (১০ জানুয়ারি) সকালে তিনি স্বপরিবারে মাঠে গেলে বাড়িতে কেউ না থাকার সুবাদে ইউপি মেম্বার সামছুল আলমের নেতৃত্বে কামরুজ্জামান, তার ছেলে আশিক, মৃত সবিজের ছেলে মোজাহারসহ আরো অনেকে আমিনুলের বাড়িতে ঢুকে ব্যাপক ভাংচুর চালায়। এমনকি তারা বাড়ির রান্নাঘরও ভেঙ্গে গুড়িয়ে দেয়। এছাড়া আঙ্গিনার মাঝখানে বেড়া দিয়ে জমির দখল নেয়ার চেষ্টা চালায়।

জানতে চাইলে প্রতিপক্ষ কামরুজ্জামান জানান, আমিনুল ইসলামের সাথে তার জমি নিয়ে বিরোধ ছিল। এনিয়ে তিনি থানায় অভিযোগ দেন। থানা পুলিশের নির্দেশে জমির মাপযোখ করা হলে তিনি আমিনুলের দখল থেকে পৌনে এক শতক জমি পান। সে জমিই তিনি দখল করেছেন।

আমিনুল অভিযোগ করেন যে, সামছুল মেম্বারের কারসাজিতে তার একটি দলিল অগ্রাহ্য করে তার জমি কম দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে কামরুজ্জামান তার কাছ থেকে কোন জমিই পাবেন না।

মেম্বার সামছুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান যে, জমি চুড়ান্ত মাপার দিন গত শনিবার আমিনুল বাড়িতে ছিলনা। তাই তাদের অনুপস্থিতিতেই জমির দখল প্রকৃত মালিককে দেয়া হয়েছে। একমাত্র আদালত ছাড়া একজন মেম্বার হিসেবে তিনি এরুপ দখল কার্য সম্পাদন করতে পারেন কিনা, তার কোন সদুত্তর তিনি দিতে পারেননি।

মহাদেবপুর থানার এএসআই সানোয়ার হোসেন জানান, তিন মাস আগে কামরুজ্জামান জমি সংক্রান্ত একটি অভিযোগ দিয়েছিলেন। তিনি সেটা স্থানীয়ভাবে মাপজোখ করে মিমাংশার কথা বলেছিলেন। কিন্তু মেম্বার কখনোই কারও জমি দখল করে দিতে পারেন না। এজন্য উপযুক্ত আদালতের স্মরণাপন্ন হতে হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট