1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন

সাদাকে সাদা আর কালোকে কালো বলার সাহস অনেকেরই নেই’

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৪০ বার পড়া হয়েছে

কামরুল হাসান :

‘বলা সহজ কিন্তু করা কঠিন’ এ রকম কথা আমরা ঢের শুনেছি। আবার ‘সাদাকে সাদা আর কালোকে কালো বলার সাহস অনেকেরই নেই’ এমন কথাও নেহায়েত কম শুনিনি। তবে যাই হোক-এ দুয়ের মাঝে কিন্তু বিস্তর ফারাক রয়েছে। প্রথমটায় দক্ষতা ও অভিজ্ঞতার বিষয় জড়িত। আর দ্বিতীয়টায় জড়িত আছে স্পষ্ট ও সততার। আসলে দক্ষতা ও অভিজ্ঞতার বিষয় আর স্পষ্ট ও সততার বিষয় আলাদা বা ভিন্ন। প্রথমটার ক্ষেত্রে সকলকে জড়ানো ঠিক হবে না। কারন সকল লোক যে দক্ষ ও অভিজ্ঞ হবে এমনটা নয়। তাই এ ক্ষেত্রে ঢালাওভাবে সকলকে টেনে এনে জড়ানো অনুচিত। পক্ষান্তরে- দ্বিতীয়টার ক্ষেত্রে অবশ্যই সকলকে জড়ানো বেঠিক হবে না। কারন সকল লোককে অবশ্যই স্পষ্ট ও সৎ হতে হবে। এর কারন হলো-মানুষ সৃষ্টির সেরা জীব। যারা এর পক্ষে তাদের নিয়ে কোন টেনশন নেই। কারণ- তারা অতি সহজেই বিষয়টি বুঝবেন। এমনকি সহমতও পোষণ করবেন। এ জন্যই এ ক্ষেত্রে সকলকে শুধু ঢালাওভাবেই না, প্রয়োজনে টেনে এনে জড়ানো উচিত। আর যারা এর বিপক্ষে, তাদের ব্যাপারটা আলাদা। প্রিয় পাঠক, যুক্তিটা হলো- হালে হাট-বাজারে স্পষ্টতা আর সততার জোগান বড়ই কম। তাই এর আকালও খুউব। সুতরাং, মঙ্গার কারনে এর মূল্য বেড়েছে বহুগুণ। প্রিয় পাঠক- এ মূল্য কিন্তু সে মূল্য নয়। এ মূল্য বুঝতে অনেক মূল্য দিতে হবে বৈ কি! অতএব, অত শত বুঝি না। আপাতত, ‘সাদাকে সাদা আর কালোকে কালো বলার মত সাহসী মানুষ তৈরি করতে পারলেই হলো। আর এ ক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে, এমন একটা দায়িত্বই বা নেবে কারা? ভাই-গো মানলাম, এমন মানুষ কমই আছে। তাই বলে একেবারে যে কম, তা কিন্তু নয়। তবে- যারা স্পষ্ট ও সততার পক্ষে আছেন, তারাই আমার শেষ ভরসা। আমি অন্তত: তাদের নিয়েই এগুতে চাই। আপনারাও আপনাদের নিজ নিজ অবস্থান থেকে একটু একটু করে এগুতে থাকেন। দেখা যাক না, শেষে কি হয়। (লেখক: কামরুল হাসান #০১৯১৪-৭৩৫৮৪২# সংবাদ ও মানবাধিকার কর্মী, সংগঠক এবং ফিচার ও কলাম লেখক)।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট