1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
সোমবার, ০২ মার্চ ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুরে প্রাইভেট কার গাড়িতে মুভির বাংলা টিভির সাংবাদিক স্টিকার লাগিয়ে গরু চুরি করে পালানোর সময় জনতার হাতে আটক তিন গরু চোর ছদ্মবেশেও শেষ রক্ষা হলো না দুর্গাপুরে সাজাপ্রাপ্ত আসামি জিল্লুর গ্রেফতার ​সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত  বিরোদের জেরে  প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ গোদাগাড়ীতে পেঁয়াজ বীজে নীরব বিপ্লব তিন দশকের পারিবারিক ঐতিহ্যকে অনন্য উচ্চতায় নিচ্ছেন তরুণ কৃষিবিদ তাসকিন নিরাপদ সড়ক নিশ্চিতকরণ ও সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনার লক্ষ্যে জামালপুরে নিরাপদ সড়ক আন্দোলনের মতবিনিময় আলোর দিশার যাকাত বিষয়ক সেমিনার উদ্দেশ্য পূরণে সম্মিলিতভাবে যাকাত দেওয়া জরুরি মাটির ঘর : গ্রাম বাংলার ঐতিহ্য পোরশায় মোস্তাফিজুর রহমান এমপির নির্বাচন পরবর্তী গণসংযোগ পোরশায় নারী কৃষকের রোপিত বোরো ধান কীটনাশক দিয়ে বিনষ্ট আইনগত ব্যবস্থার জন্য ইউএনও কাছে আবেদন ময়মনসিংহে বর্ণাঢ্য আয়োজনে বায়োজিন কসমেসিউটিক্যালসের ২০তম শাখার উদ্বোধন

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

সরিষাবাড়ী ( জামালপুর ) প্রতিনিধি :
জামালপুরের সরিষাবাড়ীতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল ও অসহায় দরিদ্র পরিবিারের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে ফকির বাড়ীর উদ্যোগে ধোপাদহ ফকির বাড়ী জামে মসজিদ প্রাঙ্গণে এ ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।

 


উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ( অধ্যাপক অবসর) আব্দুল আওয়াল । তিনি তার বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার দেশপ্রেম, গণতন্ত্র প্রতিষ্ঠায় অবদান ও রাজনৈতিক জীবনের ত্যাগের কথা স্মরণ করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
এতে মহাদান ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক ইসমাইল হোসেন মাষ্টার এর সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক কামরুল হাসান জুয়েল ও প্রচার সম্পাদক মনোয়ার হোসেন সঞ্চালনা করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সি: সহ সভাপতি রবিউল ইসলাম জিএস, যুগ্ম সাধারন সম্পাদক দুলাল মিয়া , রাহুল মিয়া, ডোয়াইল ইউনিয়ন বিএনপি’র সভাপতি দুলাল মিয়া, ওয়াড বিএনপি’র সভাপতি আনোয়ার হোসেন মোস্তফা মোস্তফা , সাধারন সম্পাদক লাল মিয়া, ওয়াড বিএনপি’র সাধারন সম্পাদক শাহজাহান আলী, যুবদল নেতা কামাল হোসেন ফকির আজাদ ফকির, ইদ্রিস ফকির, রিপন ফকির প্রমুখ।
বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ধোপাদহ ফকির বাড়ী জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম এর মোনাজাতে মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
দোয়া মাহফিলে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট