1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
দেশ চালানোর মানুষগুলো হোক মানবিক কলমে:- আল আমিন মিলু দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় গোদাগাড়ীতে গ্যারেজের তালা কেটে ব্যাটারিচালিত অটো চুরি জুলাইয়ের রক্তঝড়া স্লোগান কলমে: আল আমিন মিলু সরিষাবাড়ীতে তেল বিক্রিতে কোটা প্রথা : পুলিশ,প্রশাসন,সাংবাদিক ও নেতার প্রভাব নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ২০২৬ ইং অনুষ্ঠিত গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন রাজশাহীর বাঘায় ডিবির অভিযান ১৩০ বোতল এসকাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সরিষাবাড়ীতে টিআর–কাবিখা–কাবিটা প্রকল্পে কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ

জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫ খ্রি.) বিকাল ৩ ঘটিকায় জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরে এই সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় সভাপতিত্ব করেন সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি এসএম ইব্রাহিম হোসাইন। সভায় সংগঠনের সদস্যদের পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় সংগঠনের সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। সাংবাদিকদের পেশাগত অধিকার, পারস্পরিক ঐক্য ও সাংবাদিকতার মানোন্নয়নে একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে পূর্বের তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে সর্বসম্মতিক্রমে নতুন ৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়।

ঘোষিত নতুন কমিটিতে সভাপতি হিসেবে দৈনিক ৫২ পত্রিকার জামালপুর জেলা প্রতিনিধি কামরুল হাসান, সাধারণ সম্পাদক দৈনিক শব্দ মিছিল উত্তর টাঙ্গাইল প্রতিনিধি রমজান আলী, সাংগঠনিক সম্পাদক পল্লীকণ্ঠ প্রতিদিনের বিশেষ প্রতিনিধি প্রদীপ চন্দ্র মম, মহিলা বিষয়ক সম্পাদক ক্রাইম পেট্রোল-এর স্টাফ রিপোর্টার আসমা বেগম,
এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন দৈনিক জনতা সরিষাবাড়ী প্রতিনিধি মোঃ সিফাত।

সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয় এবং নতুন কমিটির মাধ্যমে জামালপুর-টাঙ্গাইল আঞ্চলিক প্রেসক্লাবের কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত সাংবাদিকরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট