1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্যাস সংকটে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ ১ মাসে অতিরিক্ত ব্যয় ২৩৭ কোটি ৬০ লাখ টাকা মশার কামড়ে বাড়ছে মৃত্যুঝুঁকি গোদাগাড়ীতে জনসচেতনতায় বিশেষ সতর্কবার্তা রহিমা মোজাফ্ফর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে অভিনব কায়দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত সান শাইন ল্যাবরেটরি স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে নয়া নিয়মে জাতীয় ও কালো পতাকা ব্যবহার নরসিংদীর শিবপুরে জমি নিয়ে বিরোধ শিক্ষকের দুই পা কর্তন অপরাধীরা ছাড় পাবে না এমপি মনজুর এলাহী রাজশাহীতে রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ: প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ডোমারে ঝাড়ু হাতে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার মুখোশ-ভাঙা শহরের ঘোষণাপত্র নিজ উদ্যোগে স্বপ্নের উপহার: সাঁথিয়ায় ভূমি সহকারীর প্রশংসনীয় কাজ

১৬ বিজিবির অভিযানে আদাতলা সীমান্তে ১০হাজার পিচ মাদকদ্রব্য আটক

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ৫২ বার পড়া হয়েছে

 

নাহিদ পোরশা নওগাঁ প্রতিনিধিঃ

নওগাঁর সাপাহার সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার পিস ভারতীয় নিষিদ্ধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোররাতে উপজেলার আদাতলা সীমান্ত এলাকা থেকে এসব মাদক জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত আনুমানিক সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ১৬ বিজিবির অধীনস্থ আদাতলা বিওপির টহল কমান্ডার সুবেদার মো. আব্দুল আউয়ালের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সীমান্ত সংলগ্ন নব আদাতলা গ্রামের নদীর ধারের কাঁচা রাস্তার ওপর থেকে মালিকবিহীন অবস্থায় ১০ হাজার পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত মাদকদ্রব্যগুলো নওগাঁ জেলার সাপাহার থানায় জমা দেওয়ার হয়েছে।

তিনি আরও জানান, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে মাদক পাচার, গরু চোরাচালান এবং অবৈধ সীমান্ত পারাপার রোধে বিজিবির এই ধরনের অভিযান ও কঠোর নজরদারি অব্যাহত থাকবে। চোরাচালান দমনে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট