1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
শিরোনাম :
দেশ চালানোর মানুষগুলো হোক মানবিক কলমে:- আল আমিন মিলু দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় গোদাগাড়ীতে গ্যারেজের তালা কেটে ব্যাটারিচালিত অটো চুরি জুলাইয়ের রক্তঝড়া স্লোগান কলমে: আল আমিন মিলু সরিষাবাড়ীতে তেল বিক্রিতে কোটা প্রথা : পুলিশ,প্রশাসন,সাংবাদিক ও নেতার প্রভাব নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ২০২৬ ইং অনুষ্ঠিত গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন রাজশাহীর বাঘায় ডিবির অভিযান ১৩০ বোতল এসকাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সরিষাবাড়ীতে টিআর–কাবিখা–কাবিটা প্রকল্পে কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ

গ্যাসের চাপ কম, উৎপাদন শুরু করতে পারছে না যমুনা সার কারখানা

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন কার্যক্রম শুরু করতে পারছে না দেশের অন্যতম বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (জেএফসিএল)। দীর্ঘ বিরতির পর সম্প্রতি গ্যাস সংযোগ পুনরায় দেওয়া হলেও পর্যাপ্ত চাপ না থাকায় উৎপাদন ব্যাহত হচ্ছে।
কারখানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৫ জানুয়ারি ঘোড়াশাল-পলাশ সার কারখানায় উৎপাদন সচল রাখার জন্য যমুনা সার কারখানার গ্যাস সংযোগ প্রত্যাহার করে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)। এর ফলে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। প্রায় ২৩ মাস পর চলতি বছরের ২৪ নভেম্বর সন্ধ্যায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কারখানাটিতে পুনরায় গ্যাস সংযোগ দেয়।
গ্যাস সংযোগ পাওয়ার পর কারখানা কর্তৃপক্ষ যান্ত্রিক ত্রুটি মেরামত করে উৎপাদন কার্যক্রম শুরু করার প্রস্তুতি নেয়। তবে গ্যাসের চাপ কম থাকায় ইউরিয়া উৎপাদন শুরু করা সম্ভব হয়নি।
যমুনা সার কারখানার মহাব্যবস্থাপক (প্রশাসন) দেলোয়ার হোসেন বলেন, ‘দীর্ঘ ২৩ মাস পর গ্যাস সংযোগ ফিরে পাওয়ায় আমরা উৎপাদন শুরুর সব প্রস্তুতি নিয়েছিলাম। যান্ত্রিক ত্রুটি মেরামতের পর উৎপাদনে যাওয়ার কথা ছিল। কিন্তু ঠিক তখনই গ্যাসের চাপ কমে যায়।’ তিনি আরও বলেন, ‘পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকলে ইউরিয়া উৎপাদন সম্ভব নয়। বিষয়টি ইতিমধ্যে বিসিআইসি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’
কারখানা কর্তৃপক্ষ আশা করছে, গ্যাস সরবরাহ স্বাভাবিক হলে দ্রুত উৎপাদন কার্যক্রম শুরু করা যাবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট