1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
দেশ চালানোর মানুষগুলো হোক মানবিক কলমে:- আল আমিন মিলু দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় গোদাগাড়ীতে গ্যারেজের তালা কেটে ব্যাটারিচালিত অটো চুরি জুলাইয়ের রক্তঝড়া স্লোগান কলমে: আল আমিন মিলু সরিষাবাড়ীতে তেল বিক্রিতে কোটা প্রথা : পুলিশ,প্রশাসন,সাংবাদিক ও নেতার প্রভাব নওগাঁ বদলগাছী মাদক বাল্যবিবাহ সহ সাইবার ক্রাইম সংক্রান্ত মতবিনিময় সভায় করেন পুলিশ সুপার পানকাতা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান ২০২৬ ইং অনুষ্ঠিত গোদাগাড়ীতে ই-কমার্স প্ল্যাটফর্ম ‘সেলার বিডি’র জমকালো উদ্বোধন রাজশাহীর বাঘায় ডিবির অভিযান ১৩০ বোতল এসকাফসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সরিষাবাড়ীতে টিআর–কাবিখা–কাবিটা প্রকল্পে কাজ না করেই বিল উত্তোলনের অভিযোগ

ডোমারে যাকাত ফাউন্ডেশন অব আমেরিকার উদ্যোগে শীতবস্ত্র ও রুম হিটার বিতরণ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

 

রিমন চৌধুরী,নীলফামারী প্রতিনিধি:
শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে আন্তর্জাতিক সেবামূলক সংস্থা ‘যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা’। শীতের কষ্ট লাঘবে সংস্থাটির উদ্যোগে নীলফামারীর ডোমার ও জলঢাকা উপজেলার দরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও রুম হিটার বিতরণ করা হয়েছে।

রোববার (২১ ডিসেম্বর) বিকেলে জেলার ডোমার ও জলঢাকা উপজেলার বিভিন্ন এলাকায় মোট ৩হাজার ৭০ জন শীতার্ত ও সুবিধাবঞ্চিতদের মাঝে শীতবস্ত্র ও রুম হিটার বিতরণ করা হয়। এ সময় সংস্থার পক্ষ থেকে ২ হাজার ৪০০টি কম্বল, মহিলাদের ৫০০টি শাল চাদর এবং ১৭০টি রুম হিটার বিতরণ করা হয়।

বিতরনকালে উপস্থিত ছিলেন যাকাত ফাউন্ডেশন অব আমেরিকা এর বাংলাদেশে কর্মরত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মাসুদ, প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, স্থানীয় প্রতিনিধি সোহেল রানা, নূর কামাল, বুলবুল ইসলাম, দেলোয়ার হোসেন, আল আমিন সহ আরও অনেকে।

আয়োজকরা জানান, শীতের তীব্রতা থেকে খেটে খাওয়া ও অসহায় সাধারণ মানুষ যাদের প্রয়োজনীয় শীতবস্ত্র ক্রয়ের সক্ষমতা নেই তাদের সুরক্ষা নিশ্চিত করতেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে চালু রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

শীতকালে এমন উপহার পেয়ে উপকারভোগীরা সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, চলতি শীতে জনপ্রতিনিধিদের পক্ষ থেকে কোনো সহায়তা পাননি। এ অবস্থায় যাকাত ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রদান করা কম্বল, রুম হিটার এবং নারীদের জন্য শাল চাদরের মান অত্যন্ত উন্নত। শীতবস্ত্র বিতরণের এই কার্যক্রমে অনেক মানুষ উপকৃত হচ্ছেন উল্লেখ করে তারা এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট