1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজশাহীতে মিলল অভিনব মাদক কারবারির খোঁজ জুতা ও শার্টের কলারে ১০৮ গ্রাম হেরোইনসহ র‍্যাবের জালে গ্রেফতার ১ শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ ঈদ : তাই ঈদি চাই! ফজা পাগলার আর্তনাদ বকশীগঞ্জে রশিদের ছদ্মবেশে চাঁদাবাজি : সড়কে ‘টোল’ নয়, দখল—প্রতিবাদে হামলা; নীরবতায় প্রশ্নের মুখে প্রশাসন রাজশাহীতে র‍্যাবের ঝটিকা অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি ১ হাতেনাতে গ্রেফতার নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) কর্তৃক চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফেন্সিডিল আটক দরিদ্র বিমোচনে ‘সেবার আলো’র অনন্য দৃষ্টান্ত: জাফর খানকে অটোভ্যান প্রদান নরসিংদীর ব্রাহ্মন্দী কে,কে,এম সরকারি উচ্চ বিদ্যালয় ৯৫ ব্যাচ এর ইফতার পার্টি অনুষ্ঠিত

মহান মুক্তিযুদ্ধের ডেপুটি চিফ অব স্টাফ এ কে খন্দকার মারা গেছেন

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময়কার ডেপুটি চিফ অব স্টাফ এবং বিমান বাহিনী সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার মারা গেছেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর এক বার্তায় এই তথ্য জানায়।

তাদের বার্তায় বলা হয়, আজ সকাল ১০টা৩৫ মিনিটের দিকে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন এ কে খন্দকার।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধে অবদানের জন্য তাকে ‘বীর উত্তম’ উপাধি দেওয়া হয়। এ.কে. খন্দকার নামে পরিচিত হলেও তার পুরো নাম আবদুল করিম খন্দকার।

তার মৃত্যুতে শোক ও দুঃখ প্রকাশ করে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, “১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি সাহসিকতা, দূরদর্শিতা ও নেতৃত্বগুণের পরিচয় দিয়ে দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন”।

স্বাধীনতার পর এ.কে. খন্দকার বাংলাদেশ বিমান বাহিনী গঠনে অগ্রণী ভূমিকা পালন করেন বলেও উল্লেখ করা হয় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিবৃতিতে।

আওয়ামী লীগ সরকারের আমলে দেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে গ্রন্থ রচনা করে তিনি ‘রোষানলে’ পড়েছিলেন উল্লেখ করে এতে বলা হয়, “মহান স্বাধীনতা যুদ্ধের প্রকৃত ইতিহাস তুলে ধরাই ছিল পতিত শাসনের দৃষ্টিতে তার অপরাধ”।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট