1. live@dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒
  2. info@www.dainikjamalpursangbad24.com : দৈনিক জামালপুর সংবাদ 𝟐𝟒 :
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ছবি কথা বলে গ্যাস সংকটে যমুনা সার কারখানায় উৎপাদন বন্ধ ১ মাসে অতিরিক্ত ব্যয় ২৩৭ কোটি ৬০ লাখ টাকা মশার কামড়ে বাড়ছে মৃত্যুঝুঁকি গোদাগাড়ীতে জনসচেতনতায় বিশেষ সতর্কবার্তা রহিমা মোজাফ্ফর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজে অভিনব কায়দায় জাতীয় ও কালো পতাকা উত্তোলন করে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত সান শাইন ল্যাবরেটরি স্কুলে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত দিগপাইত শামছুল হক ডিগ্রি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসে নয়া নিয়মে জাতীয় ও কালো পতাকা ব্যবহার নরসিংদীর শিবপুরে জমি নিয়ে বিরোধ শিক্ষকের দুই পা কর্তন অপরাধীরা ছাড় পাবে না এমপি মনজুর এলাহী রাজশাহীতে রাস্তা দখল করে দোকান নির্মাণের অভিযোগ: প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন ডোমারে ঝাড়ু হাতে হাসপাতাল পরিচ্ছন্নতা অভিযানে এমপি অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার মুখোশ-ভাঙা শহরের ঘোষণাপত্র

অন্তরমুখ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

 

প্রদীপ চন্দ্র মম

যখন নিঃশব্দে নিজের দিকে ফিরি,
অন্তর জিজ্ঞেস করে—
আমি কি কেবল রক্ত-মাংসের ক্ষণস্থায়ী আশ্রয়,
নাকি দেহের অন্ধকার ভেদ করে
কোনো অনন্ত আলো বহন করি?

বিবেক ডাকে নীরব স্বরে—
“এ পথ সত্যের, এসো।”
মন দুলে ওঠে আবেগের ঢেউয়ে,
আর রিপুরা ফিসফিস করে—
“এই সুখ নাও, এই লাভ নাও—
এই আরামেই নাকি মুক্তি।”

আমি থমকে যাই—
কার দাস আমি?
সত্যের, নাকি প্রলোভনের?

প্রতিটি সিদ্ধান্তের মোড়ে
বিবেক জ্বালে ক্ষুদ্র প্রদীপ,
কিন্তু রিপুর ঝড়
সে আলো ঢেকে দিতে চায় বারবার।
মন তখন ঘূর্ণির মতো ঘোরে—
দেখে, তবু কিছুই বোঝে না
কোন টান তাকে কোথায় নিয়ে যাচ্ছে।

এই দাসত্বই রচনা করে
ফিরে ফিরে আসার ক্লান্তপথ;
জন্ম আর মৃত্যুর অনন্ত আবর্তে
আত্মা হয়ে ওঠে পথহারা নদী।

তবু কোথাও এক অন্তর্লীন ডাক—
গুরু-কৃপা, সাধনার স্পর্শ,
শুচি কর্মের ধীর ছায়ায়
মন আস্তে আস্তে শান্ত হয়।
রিপুর শৃঙ্খল ঢিলে হয়,
আর “আমি”-র দেয়াল
ভেঙে পড়তে থাকে।

একদিন আর প্রশ্ন থাকে না—
আমি কে?
শুধু থাকে আলো,
শুধু থাকে প্রশান্তি,
শুধু থাকে সত্যের নিঃশ্বাস।

বাসনা নিভে গেলে,
আকাঙ্ক্ষা স্তব্ধ হলে,
আত্মা ফিরে যায় তার উৎসে—
পরমাত্মার নীরব বুকে।
সেই মিলনেই
সব প্রশ্নের অবসান,
সব ক্লান্তির মুক্তি,
আর অন্তরের চিরন্তন সান্ত্বনা।

১৭/১২/২০২৫ খ্রিঃ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট