
কামরুল হাসান:
জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক প্রেসক্লাবের আহবায়ক কমিটি গঠিত হয়েছে। ওই দিন বিকেলে দিগপাইত উপ-শহরের সরিষাবাড়ী রোড়স্থ মুন্সী হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারে এক সভা অনুষ্ঠিত হয়। এতে জামালপুর ও টাঙ্গাইল জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগনের অনেকেই উপস্থিত ছিলেন। উপস্থিত সংবাদকর্মীগনের সম্মতিতে ৩ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। উক্ত আহবায়ক কমিটিতে আছেন-মো. কামরুল হাসান (আহবায়ক), মো. রমজান আলী (যুগ্ম আহবায়ক) ও প্রদীপ চন্দ্র মম (সম্মানিত সদস্য)। সভায় সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি এস এম ইব্রাহীম হোসাইন (লেবু) সভাপতিত্ব করেন।
কামরুল হাসান
০১৯১৪-৭৩৫৮৪২